News Flash

  • Home
  • Uncategorized
  • সপ্তমীর রাতে খোয়াইয়ে যুবক খুন, দুই বন্ধুকে পুলিশী জেরা
Image

সপ্তমীর রাতে খোয়াইয়ে যুবক খুন, দুই বন্ধুকে পুলিশী জেরা

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১২ অক্টোবর৷৷ সপ্তমীর শেষ রাতে পরিকল্পিতভাবে খুন করা হল ২৯ বছর বয়সী এক উপজাতি Murderযুবককে৷ একধিকবার ছুড়ি দিয়ে আঘাত করা হয় যুবককে৷ সন্দেহমূূলক মৃত যুবকের সাথে থাকা দুই বন্ধুকেই গ্রেফতার করেছে পুলিশ৷ চলছে তদন্ত৷ ঘটনার বিবরনে জানা যায়, সপ্তমীর রাতে নিজের বাইক নিয়েই আমপুরা ভিলেজ থেকে পন্ডিতরাম পাড়া ভিলেজে গিয়েছিল রুনাল দেববর্মা নামে বছর পঁচিশের উপজাতি যুবকটি৷ রুনালের সাথে আরও দুজন বন্ধু ছিল৷ তারা হল প্রকাশ দেববর্মা (২৮) এবং উজ্জ্বল দেববর্মা ( ২৯)৷ পুলিশ সূত্রে খবর, ৮ই অক্টোবর আনুমানিক ভোর ৩টা নাগাদ রুনালের পিতা গিরিন্দ্র দেববর্মার কাছে এক অজ্ঞাত পরিচয় যুবক ফোন করে বিষয়টি জানায়৷ ফোনে বলা হয় উনার ছেলে আহত অবস্থায় রাস্তায় পড়ে আছে৷ সঙ্গে সঙ্গে পিতা গিরিন্দ্র দেববর্মা ঘটনাস্থলে ছুটে যান এবং অজ্ঞান অবস্থায় ছেলেকে সেখান উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসেন৷ কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা রুনাল দেববর্মাকে মৃত বলে ঘোষণা করেন৷ চিকিৎসকরা জানান যে, রুনালের শরীরে একের অধীক ছুরির আঘাত রয়েছে৷ ছুরির আঘাতেই রুনালের মৃত্যু হয়েছে৷ ঘটনা আসলে কোন দুর্ঘটনাই নয়, বরং পরিকল্পিতভাবে খুন করা হয়েছে রুনালকে৷ পুলিশ পরবর্তী সময় রুনালের সঙ্গে থাকা দুই বন্ধুকে গ্রেফতার করে খোয়াই আদালতে তুলে এবং রিমান্ড চায়৷ কিন্তু খোয়াই আদালত প্রকাশ এবং উজ্জ্বল দেববর্মার রিমান্ড মঞ্জুর করেনি৷ বরং প্রকাশ এবং উজ্জ্বলকে কি কি তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে তার জবাব চায় আদালত৷ কিন্তু এখন পর্যন্ত পুলিশ এবিষয়ে কোন তথ্য আদালতে দাখিল করতে পারেনি৷
অপরদিকে পুলিশ কর্তৃত ধৃত যুবক প্রকাশ ও উজ্জ্বল দেববর্মার বক্তব্য, তারা দুজনেই নির্দোষ৷ বরং তারাই ছুরিকাহত রুনালকে হাসপাতালমুখী করে বলে জানায়৷ সেই সাথে তারা স্বীকার করে নেয় যে তাদের সামনেই কতিপয় যুবক বাইক নিয়ে এসে রুনাল দেববর্মাকে খুন করেছে৷ কিন্তু ত াদের কাউকেই প্রকাশ এবং উজ্জ্বল সনাক্ত করতে পারেনি৷ এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে তারা কোন বাইকের নম্বরই নোট করতে পারেনি বলে জানায়৷
এদিকে অজ্ঞাত পরিচয় খুনী যুবকদের পাকড়াও করতে পুলিশ তল্লাসী চালিয়ে যাচ্ছে৷ তবে পুলিশি তদন্ত কতদূর এগিয়েছে কিংবা সপ্তমীর শেষ রাতে যে ফোন কলটি এসেছিল মৃত রুনালের পিতা গিরিন্দ্র দেববর্মার কাছে, সেই সূত্র দরে পুলিশ কতটুকু এগিয়েছে তার কোন কিছুই এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি৷ তবে খোয়াই থানার পুলিশ তদন্ত জারি রেখেছে এবং খুব শীঘ্রই মূল অভিযুক্তকে পাকড়াও করা হবে বলে আশ্বাসের বানী শুনিয়েছে খোয়াই থানার পুলিশ৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top