News Flash

  • Home
  • Uncategorized
  • ভারত কখনও অন্য দেশকে আক্রমণ করেনি, প্রবাসীদের অনুষ্ঠানে পাকিস্তানকে খোঁচা প্রধানমন্ত্রীর
Image

ভারত কখনও অন্য দেশকে আক্রমণ করেনি, প্রবাসীদের অনুষ্ঠানে পাকিস্তানকে খোঁচা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ অক্টোবর (হি.স.) : ভারত কখনও অন্য দেশকে আক্রমণ করেনি বা অন্যের জমি দখল করেনি। ভারত অন্য দেশের জমির জন্য লালায়িত নয়। রবিবার দিল্লিতে ‘প্রবাসী ভারতীয় কেন্দ্র’–এর উদ্বোধন অনুষ্ঠানে নাম না করে পাকিস্তানকে খোঁচা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

উরিতে সেনা ঘাঁটিতে হামলার পর থেকেই পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক ব্যবস্থা নিয়েছে ভারত। নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাক অধিকৃত কাশ্মীরে গিয়ে সাতটি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। সেই নিয়ে যাতে কোনও ভুল বার্তা না যায় তার জন্য প্রবাসী ভারতীয়দের জমায়েতকেই উত্তর দেওয়ার মঞ্চ হিসেবে বেছে নিলেন প্রধানমন্ত্রী।

মহাত্মী গান্ধীর জন্মদিনে এন আর আই–দের অনুষ্ঠানে তিনি বলেন প্রবাসী ভারতীয় সম্প্রদায়ও বিদেশের মাটিতে ক্ষমতা দখলে বা রাজনীতিতে ইন্ধন দেয় না, বরং সামাজিক সমৃদ্ধির কথা মাথায় রেখে অন্যদের সঙ্গে মিলেমিশে থাকে বলে দাবি করেন প্রধানমন্ত্রী। বলেন, ওরা জলের মতো। যেখানে থাকেন, সেখানকার পরিস্থিতির দাবি মতো নিজেদের মানিয়ে নেন।

এ প্রসঙ্গে ভারতের আত্মত্যাগের উদাহরণ তুলে ধরে মোদী বলেন, ‘আমরা এমন একটি জাতি যাঁরা অন্যের জীবনের জন্য লড়েছি। বিশ্বযুদ্ধে দেড় লক্ষ ভারতীয় শহীদ হয়েছেন। দুর্ভাগ্যবশত বিশ্বকে একথা ঠিকঠাকভাবে তুলে ধরা হয়নি।’

তিনি আরও বলেন বিদেশ সফরে গেলেই সেখানে ভারতীয় জওয়ানদের সৌধে পা রাখার আবেদন করেছেন। এ ব্যাপারে প্রবাসী ভারতীয়দের সাহায্য করার আহ্বান জানান তিনি।-

Releated Posts

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top