News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রিদের নিয়ে আজ গুয়াহাটিতে বৈঠক
Image

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রিদের নিয়ে আজ গুয়াহাটিতে বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্ঢেম্বর৷৷ গোটা দেশে গ্রামোন্নয়নের কাজ কেমন চলছে, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের অধীনে রাজ্যের জনসাধারণ কতটুকু উপকৃত হয়েছেন- এমন সব নানা প্রশ্ণের উত্তর খতিয়ে দেখতে সোমবার ও মঙ্গলবার গুয়হাটিতে অনুষ্ঠিত হবে এক বিশেষ সম্মেলন৷ অংশ নেবেন দেশের প্রতিটি রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রীরা৷ মন্ত্রীদের পাশাপাশি রাজ্যের সংশ্লিষ্ট বিভাগের উচ্চ ও পদস্থ আধিকারীকরা উপস্থিত থাকবেন৷
কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী নরেন্দ্র সিং তোমারের পৌরোহিত্যে অনুষ্ঠেয় ওই সম্মেলনে পর্যালোচনা করা হবে গোটা দেশের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের কাজকর্ম এবং কেন্দ্রীয় অনুদানপ্রাপ্ত প্রকল্পগুলির৷ তাছাড়া, উত্তর পূর্বাঞ্চলের সাংসদদের সঙ্গেও পৃথক এক বৈঠক করার কথা রয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রীর৷ বৈঠকে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের জন্য কেন্দ্রীয় অনুদানপ্রাপ্ত প্রকল্পগুলির বাস্তবায়ন এবং পানীয় জল সরবরাহ এবং নির্মলীকরণীয় (স্যানিটেশন) প্রকল্পগুলির অগ্রগতি সম্পর্কেও খাতিয়ান নেবেন তিনি৷
এখানে উল্লেখ করা যেতে পারে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রে এনডিএ সরকার গঠিত হওয়ার পর দেশের প্রতিটি রাজ্যের পুলিশ প্রধানদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সম্মেলনও গুয়াহাটিতে অনুষ্ঠিত হয়েছিল৷ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ নির্বাচনের আগে প্রদত্ত প্রতিশ্রুতি অনুযায়ী প্রথমবারের জন্য দিল্লীর বাইরে গুয়াহাটিতে পুলিশ প্রধানদের সম্মেলন অনুষ্ঠিত করে এনডিএ সরকার৷ সম্মেলনে দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি আসাম তথা উত্তর পূর্বাঞ্চলকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন রাজনাথ সিং৷ এরপর দক্ষিণ আসিয়ান ক্রীড়া সমারোহও অনুষ্ঠিত হয় আসাম ও মেঘালয়ে৷ এর সমান্তরলাভাবে গত মে মাসে শিলঙে অনুষ্ঠিত হয় উত্তর পূর্বাঞ্চল পরিষদের বৈঠকে অংশগ্রহণ করেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সেদিনও অন্যান্যবারের মতো তিনি আসাম তথা উত্তর পূর্বাঞ্চলের সামগ্রিক উন্নয়নের জন্য অঙ্গীকার করেছিলেন৷ সেই ধারা অব্যাহত রেখে এবার সারা দেশের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী ও উচ্চপদস্থ আধিকারীকদের নিয়ে গুয়াহাটিতে সম্মেলন করতে চলেছে কেন্দ্রীয় সরকার৷ জানা গিয়েছে, এই বৈঠকে ত্রিপুরার পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রীরা যোগ দেবেন৷ এদিকে, ১৯ সেপ্ঢেম্বর দেশের সকল গ্রামোন্নয়ন মন্ত্রীর সঙ্গে পর্যালোচনা ও সম্মেলনে অংশ নিয়ে পরের দিন ২০ সেপ্ঢেম্বর উত্তর পূর্বাঞ্চলের সকল সাংসদদের সঙ্গেও কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী বৈঠক করবেন৷ তাছাড়া, কেন্দ্রের অনুদানপ্রাপ্ত প্রকল্পগুলির সঠিক বাস্তবায়ন সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রী ওই পর্যালোচনা সম্মেলনে তুলতে পারেন বলে জানা গিয়েছে সংবাদ সূত্রে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top