News Flash

  • Home
  • Uncategorized
  • নিউইয়র্কে প্রেসার কুকার সদৃশ ডিভাইস থেকে বিস্ফোরণ, ঘটনায় আহত ২৯
Image

নিউইয়র্কে প্রেসার কুকার সদৃশ ডিভাইস থেকে বিস্ফোরণ, ঘটনায় আহত ২৯

নিউ ইয়র্ক, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : আমেরিকার নিউইয়র্কে প্রেসার কুকার সদৃশ ডিভাইস থেকে বিস্ফোরণ ঘটনা হয়েছিল। রবিবার এমনটাই জানিয়েছ মার্কিন পুলিশ । প্রেসার কুকারটি কালো রংয়ের তার দিয়ে প্যাঁচানো ছিলো।শনিবার রাত সাড়ে ৮টা নাগাদ ম্যানহ্যাটনের চেলসি জেলার ২৩ নম্বর রাস্তায় শক্তিশালী ওই বিস্ফোরণে ৮ বছর বয়সী এক বাচ্চা সহ আহত ২৯। ঘটনা আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানাতে পারেনি সংশ্লিষ্টরা। পরে দেশটির বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সদস্যরা অনুসন্ধান চালিয়ে প্রাথমিকভাবে ধারণা করছেন যে, প্রেসার কুকার সদৃশ ডিভাইস থেকে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। বিস্ফোরণে পর সড়কের ওপরে কাগজ উড়তে দেখা যায়। বিস্ফোরণটি ‘উদ্দেশ্যমূলক’ হতে পারে।প্রেসার কুকারের চারপাশে ডিভাইসটি সিলভার টেপ দিয়ে লাগানো ছিলো বলেও জানায় তারা।
আবর্জনা ফেলার জায়গায় বিস্ফোরক রাখা ছিল বলে জানিয়েছেন সেখানকার মানুষ। বিস্ফোরণের সঠিক কারণ এখনও জানা যায়নি বলে জানিয়েছেন পুলিশ কমিশনার জেমস ও নিল। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখছে এফ বি আইও। শনিবারের বিস্ফোরণস্থল থেকে কিছুটা দূরে আরও একটি বিস্ফোরক উদ্ধার হয়েছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক পুলিশ

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top