News Flash

  • Home
  • Uncategorized
  • সরকার-৩ তে খলনায়কের ভূমিকায় অভিনয় করবেন জ্যাকি শ্রফ
Image

সরকার-৩ তে খলনায়কের ভূমিকায় অভিনয় করবেন জ্যাকি শ্রফ

মুম্বই, ১২ সেপ্টেম্বর (হি.স.) : সরকারের তৃতীয় সিকুয়েলে খলনায়কের ভূমিকায় অভিনয় করতে পারেন জ্যাকি শ্রফ| কানাঘুষো jackie-shroffশোনা যাচ্ছে, সিকুয়েলটি করার জন্য সরকার ফ্র‌্যাঞ্চাইজির কাছে গিয়েছিলেন পরিচালক রামগোপাল ভর্মা| সরকার ৩ ছবির পরিচালনা করবেন তিনি| ইতিমধ্যেই ছবিতে অমিতাভ বচ্চনের অভিনয় করার কথা নিশ্চিত হয়ে গেছে | বিখ্যাত সুভাষ নাগরের চরিত্রে অভিনয় করবেন তিনি|
এখন জ্যাকি শ্রফের অভিনয় করা নিয়ে কথা চলছে| ছবিতে অভিনয় করার জন্য তাঁকে বলাও হয়েছে| খলনায়কের চরিত্রের জন্য ইচ্ছা প্রকাশ করেছেন জ্যাকি| তবে শুটিংয়ের তারিখ ও বিভিন্ন ফরমালিটিস দেখার পরই ছবিতে সই করবেন তিনি| তাই এখনই ছবি নিয়ে কোনও কথা বলেননি জ্যাকি শ্রফ| যদি এই ছবিতে জ্যাকি অভিনয় করেন, তাহলে বিধু বিনোদ চোপড়ার একলব্যর পর আবার এই ছবিতে অমিতাভের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে তাঁকে|
তবে কিছুদিন আগে কানাঘুষো শোনা গিয়েছিল, সরকার ৩-তে দেখা যাবে ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনকে| কিন্তু, সেই কথা পুরোপুরি অস্বীকার করেছেন রামগোপাল ভর্মা নিজেই| সম্ভবত ছবির শুটিং শুরু হবে এই বছরের শেষ থেকে| মুম্বই সহ বিদেশেও ছবির শুটিং করা হবে| তবে এখন আপাতত আপকামিং ছবি পিঙ্কের প্রচার নিয়ে ব্যস্ত আছেন বিগ বি|

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top