News Flash

  • Home
  • Uncategorized
  • নোবেল চুরি নিয়ে বিশেষ তদন্তকারী দল গঠন করল রাজ্য সরকার
Image

নোবেল চুরি নিয়ে বিশেষ তদন্তকারী দল গঠন করল রাজ্য সরকার

কলকাতা, ২ সেপ্টেম্বর (হি.স.) : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরি নিয়ে বিশেষ তদন্তকারী দল গঠন করল রাজ্য rabindranathসরকার| সরকারি তরফে জানানো হয়েছে, রাজ্য গোয়েন্দা সিআইডি ও কলকাতা পুলিশ যৌথভাবে বিষয় তদন্ত করবে| এর দায়িত্বে রয়েছেন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার|
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনে গিয়ে ঘোষণা করেছিলেন, নোবেল চুরির তদন্ত করতে চায় রাজ্য সরকার| এরপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাত থেকে তদন্তভার চেয়ে কথা বলার প্রক্রিয়া শুরু করে নবান্ন| সূত্রের খবরে জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গেও এই বিষয়ে কথা বলে রাজ্য সরকার| তারপর সিদ্ধান্ত নেওয়া হয় ‘সিট’ বা বিশেষ তদন্তকারী দল গঠনের|
সূত্রের খবর, রাজীব কুমারের হাতে নোবেল চুরির তদন্তের অনেক তথ্য রয়েছে| রাণাঘাটে মিশনারি স্কুলের প্রিন্সিপালকে ধর্ষণের ঘটনার কিনারা করেছেন তিনি| এছাড়া সারদা মামলায় ‘সিট’-র হয়ে কাজও করেছেন| ফলে তাঁর উপর আস্থা রয়েছে খোদ মুখ্যমন্ত্রীর| তাই তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top