News Flash

  • Home
  • Uncategorized
  • মুক্তি পেল বিগ বস ১০-এর প্রেমো, মহাকাশচারী রূপে সলমন খান
Image

মুক্তি পেল বিগ বস ১০-এর প্রেমো, মহাকাশচারী রূপে সলমন খান

মুম্বই, ২৭ আগস্ট (হি.স.) : সম্প্রতি মুক্তি পেল বিগ বস ১০-এর প্রোমো| প্রতিবারের মতো এবারেও থাকছেন সলমান| এখানে salman khanসলমান খানকে মহাকাশচারী হিসেবে দেখানো হয়েছে| শোয়ের এই সিজনে কোনও সেলেব্রিটি প্রতিযোগী থাকবেন না|
মহাকাশচারীর বেশে তাঁকে চাঁদের মাটিতে দেখা গেছে| সেখানে তিনি বলেছেন, ‘‘মানুষ যখন প্রথম চাঁদের পা দিয়েছিল, ইতিহাস সৃষ্টি হয়েছিল| যখন ডিম থেকে মুরগি হয়েছিল, ইতিহাস হয়েছিল| আর এবার, বিগ বসে ইতিহাস হবে| কেনও সেলেব্রিটি নয়| এবার বিগ বসে আসবেন সাধারণ মানুষ|’’ এই সিজনে নতুন সংযোজন এটিই| কোনও সেলেব্রিটি নন, এবারে বিগবসে পার্টিসিপেন্ট করবেন সাধারণ ছেলে মেয়েরা| সেলেব্রিটিরা যেভাবে হাউজে সময় কাটাতেন, এই সিজনে সাধারণ মানুষরাও সেভাবেই সময় কাটাবেন|’’ যদিও শোয়ের ফরম্যাটে কোনও পরিবর্তনের কথা এখনও শোনা যায়নি| সূত্রের খবর, গত সিজ়নে শোয়ের টিআরপি-র অবস্থা নাকি খুব খারাপ ছিল| তাই এই সিজ়নে একটু আলাদা কিছু করার কথা ভাবছিল কর্তৃপক্ষ| সেখান থেকেই সাধারণ মানুষকে শোয়ে নিয়ে আসার কথা ভাবা হয়|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top