News Flash

  • Home
  • Uncategorized
  • পাচার বাণিজ্যকে কেন্দ্র করে সোনামুড়া সীমান্তে বিএসএফ জনতা সংঘর্ষ, গুলি চলল শূন্যে
Image

পাচার বাণিজ্যকে কেন্দ্র করে সোনামুড়া সীমান্তে বিএসএফ জনতা সংঘর্ষ, গুলি চলল শূন্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট৷৷ সোনামুড়ার রবীন্দ্র নগরের নতুন বাজার এলাকায় শনিবার গরু পাচারকারী Border-fenceসন্দেহে এক গ্রামবাসীকে পিঠিয়ে জখম করেছে বিএসএফ জওয়ানরা৷ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ খবর পেয়ে এস ডি এম এবং পুলিশের পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে যান৷ ঘটনার বিবরণে জানা যায় শনিবার রবীন্দ্রনগরের নতুন বাজার এলাকার এক গ্রামবাসী একটি গোবাদি পশু নিয়া যাচ্ছিলেন৷ তখনই ঐ এলাকা দিয়ে বিএসএফের একটি টহলদারী গাড়ি যাচ্ছিল৷ বিএসএফের জওয়ানরা ঐ গ্রামবাসীকে গরু পাচারকারী সন্দেহে মারধর করে৷ তাতে সীমান্ত এলাকায় বসবাসকারী অন্যান্য গ্রামবাসীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ এদিকে গরুটি পাচার করা হচ্ছিল অজুহাতে বিএসএফের জওয়ানরা গরুটি তুলে নিয়ে যায় বিএসএফ ক্যাম্পে৷ তাতে পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করে৷ গ্রামবাসীরা ক্ষুদ্ধ হয়ে বিএসএফের উপর ইট, পাটক্কেল ছুঁড়তে থাকে৷ বিএসএফের জওয়ানরাও গ্রামবাসীদের বেধম প্রহার করে৷ তাতে বেশ কয়েকজন গ্রামবাসী জখম হয়েছে৷ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠায় সীমান্তগামী অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে৷ বিএসএফের জওয়ানরা স্থানীয় মানুষের তাড়া খেয়ে সার্ভিস রাইফেল থেকে শূন্যে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়৷ অবশ্য তাতে কেউ হতাহতের খবর নেই৷ এলাকাবাসীর অভিযোগ বিএসএফের জওয়ানরা অহেতুক গ্রামবাসীদের উপর হামলা চালিয়েছে৷ এই ঘটনাকে কেন্দ্র করে রাতে পরিস্থিতি আরো উত্তেজনা ধারণ করে৷
উল্লেখ্য সোনামুড়া মহকুমার বেশ কয়েকটি সীমান্ত এলাকায় এখনও কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শেষ করা যায়নি৷ উন্মুক্ত সীমান্ত পথের সুযোগকে কাজে লাগিয়ে পাচারকারীরা প্রতিনিয়ত বিভিন্ন সামগ্রী পাচার করে চলেছে৷ বিএসএফের জওয়ানরা এইসব পাচারকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে গিয়ে প্রায় প্রতিনিয়তই বিএসএফকে হিমসিম খেতে হচ্ছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top