News Flash

  • Home
  • Uncategorized
  • অগ্নিকান্ডের ঘটনার সিআইডি তদন্তের নির্দেশ, এসি থেকে আগুন লাগার সম্ভাবনা
Image

অগ্নিকান্ডের ঘটনার সিআইডি তদন্তের নির্দেশ, এসি থেকে আগুন লাগার সম্ভাবনা

বহরমপুর, ২৭ আগস্ট (হি.স.) : মুর্শিদাবাদে মেডিক্যাল কলেজে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনার সিআইডি তদন্তের নির্দেশ| শনিবার fire phtoসকালের ওই অগ্নিকান্ডের ঘটনায় নবান্ন থেকে এই নির্দেশ দেওয়া হয়| ইতিমধ্যেই ঘটনায় তদন্ত শুরু করল বিশেষ তদন্তকারী দল| সূত্রের খবর, স্বাস্থ্য অধিকর্তা বিশ্বরঞ্জন শতপতির নেতৃত্বে এদিন তদন্তকারী দল তদন্তে নেমে এসি মেশিনের থেকে এই আগুন লাগতে পারে বলে মনে করছে| তবে প্রাথমিকভাবে ধারণা হয়েছিল শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগে| যদিও এই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে| জানা গিয়েছে, তদন্তে গাফিলতি প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে দোষীদের বিরুদ্ধে|
তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে উদাসিনতারও অভিযোগ উঠেছে| ঘটনার সময় প্রত্যেকটি গেটে তালা বন্ধ করে রাখা হয়েছিল| এমনকি অগ্নিকান্ডের সময় নাকি চাবিও খুঁজে পাওয়া যায়নি বলে অভিযোগ| কেন গেট বন্ধ করে রাখা হয় বা চাবি কেন খুঁজে পাওয়া গেল না, তা নিয়েও প্রশ্ন উঠেছে| এই দুর্ঘটনার জেরে হাসপাতালের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে| শিশুদের চিকিত্সার জন্যে বিশেষ ডাক্তার নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে| কলকাতা থেকে পুরো ঘটনার তদারকি করছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়|
উল্লেখ্য, শনিবার সকালে মুর্শিদাবাদে মেডিক্যাল কলেজে ভয়াবহ আগুনে পুড়ে মৃতু্যর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫| মৃতদের মধ্যে রয়েছে দুটি শিশু| হাসপাতালে হুড়োহুড়ির মধ্যে সিঁড়ি থেকে নামানোর সময় পড়ে মৃতু্য হয়েছে একটি শিশুর| এদিন হাসপাতালের মেডিসিন বিভাগে আগুন লাগে| শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে বলে অনুমান| এই ঘটনায় জখম হয়েছেন প্রায় ৫০ থেকে ৬০ জন রোগী| ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top