News Flash

  • Home
  • Uncategorized
  • কাশীপুরে চিটফান্ডের এজেন্টের বাড়িতে চড়াও ক্ষতিগ্রস্তরা, ধুন্ধুমার কান্ড
Image

কাশীপুরে চিটফান্ডের এজেন্টের বাড়িতে চড়াও ক্ষতিগ্রস্তরা, ধুন্ধুমার কান্ড

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ আগস্ট৷৷ কাশীপুরের বাসিন্দা চিটফান্ডের প্রতারক এজেন্ট মানিক দের বাড়িতে স্থানীয় chitfund2প্রতারিত গ্রাহকরা চড়াও হল৷ প্রতারক এজেন্ট পলাতক৷ এলাকায় চাঞ্চল্য৷
একাধিক চিটফান্ডের নামে গ্রাহকদের কাছ থেকে টাকা আদায় করে কাশীপুরের বাসিন্দা মানিক দে’র বর্তমানে গাড়ি-বাড়ির অভাব নেই৷ এতদিন প্রতারিত গ্রাহকদের টাকা ফিরিয়ে দেওয়ার নিরর্থক প্রতিশ্রুতি দিয়ে শেষ পর্যন্ত চাপে পড়ে এ জালিয়াত চিটফান্ড এজেন্ট মানিক দে গা ঢাকা দিল৷ আঁচ করতে পেরে স্থানীয় প্রতারিত সাধারণ শুক্রবার সকালে এই প্রতারক মানিক দে’র বাড়িতে চড়াও হন৷ তখন অবশ্য গা ঢাকা দিয়েছে প্রতারক মানিক৷ বাড়িতে ছিলেন প্রতারক এজেন্ট মানিকের স্ত্রী সন্তান৷ তাদেরই সব ঝামেলা পোহাতে হল৷ তবে বেশ গলা চড়িয়েই পরিস্থিতি মোকাবেলা করলেন এই প্রতারকের স্ত্রী৷ এর মধ্যেই সংশ্লিষ্ট প্রতারিত গ্রাহকরা তাদের দুর্দশার কথা জানালেন৷
আর এই প্রতারণায় প্রতারক এজেন্ট মানিক দে’র স্ত্রীও যে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলেন এক প্রতারিত মহিলার বক্তব্যেই পরিষ্কার৷ প্রতারিতদের এদিন এই মানিক দের বাড়িতে চড়াও হওয়ার ঘটনায় গোটা কাশীপুর এলাকাতেই একটা চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে৷ তবে এপর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top