News Flash

  • Home
  • Uncategorized
  • এবার মারাঠি ছবিতে গান গাইবেন প্রিয়াঙ্কা
Image

এবার মারাঠি ছবিতে গান গাইবেন প্রিয়াঙ্কা

মুম্বাই, ২৪ অগাস্ট(হি.স.) : অভিনয়ের পাশাপাশি নিজের সিংগিং ক্যারিয়ারের দিকেও নজর দিয়েছেন প্রিয়াঙ্কা| বলিউড নয়, গায়িকা হিসেবে তাঁর অভিষেকটাই হয়েছিল আন্তর্জাতিক বাজারে| গেয়েছেন পিটৱুলের সঙ্গে| জনপ্রিয় হয়েছেন ইন মাই সিটি, Priyanka Chopraএকজ়টিক, আই কান্ট মেক ইউ লাভ মি-এর মতো গানগুলো গেয়ে| এবার মারাঠি ছবি ভেন্টিলেটারে গান গাইবেন প্রিয়াঙ্কা চোপড়া| ছবিটি তাঁর নিজের হাউস প্রোডাকশনের প্রথম ছবি| ছবির পরিচালনা করছেন রাজেশ মাপুসকর| গান গাওয়ার পাশাপাশি ছবির একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে| কোয়ান্টিকোর সেকেন্ড সিজ়নের শুটিংয়ে যাওয়ার আগেই ছবির ভেন্টিলেটরের শুটিং করেছেন তিনি|
শোনা গেছে, যে গানটি প্রিয়াঙ্কা গাইবেন তা ব্যবহৃত হবে ছবির প্রোমোশনাল ট্র‌্যাকে| তবে এখনও পর‌্যন্ত গানের রেকর্ডিং করা হয়নি| রেকর্ডিংয়ের সময় পারফেক্ট থাকার জন্য নিয়ম করে রিহার্সাল করছেন প্রিয়াঙ্কা| জানিয়েছেন, ভেন্টিলেটরের সঙ্গে তাঁর নাম যুক্ত হওয়ায় বেশ খুশি তিনি|
সম্প্রতি গান নিয়ে অকটি ভিডিও শেয়ার করছেন প্রিয়াঙ্কা| হলিউড ফিল্মমেকার যোডি ফসটারের সঙ্গে ইনস্টাগ্রামে একটা ভিডিও পোস্ট করেছেন তিনি| যেখানে ব্রিন্টনি স্পিয়ারসের হিট গান টক্সিকের সঙ্গে মুখ মেলাতে দেখা গেছে তাঁদের| ব্রিটনির ওই গান মুক্তি পায় ২০০৪-এ|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top