News Flash

  • Home
  • Uncategorized
  • ২ লক্ষ ৯৬ হাজার টাকার জালনোট সহ দুই পাচারকারী গ্রেফতার মালদায়
Image

২ লক্ষ ৯৬ হাজার টাকার জালনোট সহ দুই পাচারকারী গ্রেফতার মালদায়

মালদা, ২৩ আগস্ট (হি.স): মালদায় ফের গ্রেফতার জালনোটসহ পাচারকারী | ২ লক্ষ ৯৬ হাজার টাকার জালনোট সহ Fakeঝাড়খন্ডের দুই পাচারকারীকে গ্রেফতার করলো বৈষ্ণবনগর থানার পুলিশ| সোমবার গভীর রাতে ১৭ মাইল এলাকা থেকে ধৃত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ| ধৃতদের নাম সুনীল যাদব (৩২) এবং প্রকাশ যাদব (২৬)| এদের কাছ থেকে ২৯৬ টি এক হাজার টাকার জালনোট এবং বাকি ১০০ টাকার জালনোট উদ্ধার করেছে পুলিশ| তবে এতদিন ৫০০ এবং ১ হাজার টাকার জালনোট সহ পাচারকারীরা পুলিশ ও বিএসএফের হাতে ধরা পড়ছিল| কিন্তু হঠাত্ করে ১০০ টাকার জালনোট সহ দুস্কৃতি গ্রেফতার হওয়ায় পুলিশ ও গোয়েন্দা অফিসারদের টনক নড়ে গিয়েছে| পুলিশের প্রাথমিক অনুমান, পাচারকারীরা আবারও নতুন করে ১০০ টাকার জালনোট বাজারে ছড়ানোর চেষ্টা করছে| পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে ১৭ মাইল এলাকায় গাড়ি ধরার অপেক্ষায় ছিল ধৃত দুই জালনোটপাচারকারী| কিন্তু গোপনসূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের জালনোট সহ হাতে নাতে ধরে ফেলে পুলিশ| ধৃতদের জেরা করতেই তারা পুলিশকে জানায়, জালনোটগুলি তারা বৈষ্ণবনগর এলাকার কোনও এক ব্যক্তির কাছ থেকে নিয়ে ঝাড়খন্ডে যাওয়ার কথা ছিল| পুলিশ জানিয়েছে, ধৃত দুইজনের বাড়ি ঝাড়খন্ডের সরিয়াঘাটের দুমকা এলাকায়| এই ঘটনায় পুলিশ বৈষ্ণবনগর থানার পাচারকারীদের এক চাঁইয়ের খোঁজ শুরু করেছে|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top