News Flash

  • Home
  • Uncategorized
  • শচীন-সেহওয়াগ পিছনে ফেলে টেস্টে সবচেয়ে বেশীবার সিরিজ সেরা হলেন অশ্বিন
Image

শচীন-সেহওয়াগ পিছনে ফেলে টেস্টে সবচেয়ে বেশীবার সিরিজ সেরা হলেন অশ্বিন

পোর্ট অফ স্পেন, ২৩ আগস্ট (হি.স.) : শচীন-সেহওয়াগদে পিছনে ফেলে টেস্টে সবচেয়ে বেশীবার সিরিজ সেরা হলেন ভারতীয় r-ashwinক্রিকেট দলের অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন| সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের ২-০ টেস্ট সিরিজ জিতেছে ভারত| আর ওয়েস্ট ইন্ডিজদের বিরুদ্ধে নিজের সেরা পারর্ফম দিয়ে সিরিজ সেরার পুরস্কˆার ছিনিয়ে নিয়েছেন অশ্বিন| এই নিয়ে মোট ছয়বার সিরিজ সেরা হলেন অশ্বিন | আর এর ফলেই তিনি পিছনে ফেলে দিলেন মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকর ও বীরেন্দ্র সেহওয়াগ সহ পূর্বসূরিদের| এর আগে ভারতীয় দলের এই দুই ক্রিকেটারই সর্বোচ্চ পাঁচবার সিরিজ সেরা হয়েছেন|
সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চার ম্যাচ টেস্টের শেষ ম্যাচটি জেতা হয়নি ভারতের| বৃষ্টিতে মাঠের অবস্থা খারাপ হওয়া খেলাই হয়েছে একদিন| ফলে শেষ টেস্ট ড্র হয়ে যায় | তবে এরই মাঝে পুরো মোট ১৭ উইকেটের পাশাপাশি দুটি সেঞ্চুরি সহ ২৩৫ রান করে সিরিজ সেরা হয়েছেন অফস্পিনার অশ্বিন| যেখানে তিনি পেছনে ফেলেছেন শচীন তেন্ডুলকার, বীরেন্দ্র সেহওয়াগ সহ পূর্বসূরিদের|
তবে মাত্র ৩৬টি ম্যাচ ও ১৩ সিরিজেই এমন কীর্তি গড়েছেন ডানহাতি অশ্বিন| যেখানে শচীন ও শেওয়াগ খেলেছিলেন যথাক্রমে ২০০ ও ১০৪টি টেস্ট| ২৯ বছর বয়সী অশ্বিন ২.৯১ ইকোনোমিতে এখন পর‌্যন্ত মোট ক্যারিয়ারে উইকেট পেয়েছেন ১৯৩টি| এছাড়া দারুণ ব্যাটিং করা এ তারকা চারটি সেঞ্চুরি সহ ৩৪.২৬ গড়ে ১৪৩৯ রান করেছেন|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top