News Flash

  • Home
  • Uncategorized
  • শিশুদের সঙ্গে যৌন অপরাধের দায়ে লন্ডন বিমানবন্দরে গ্রেফতার বৃটিশ ধর্মযাজক
Image

শিশুদের সঙ্গে যৌন অপরাধের দায়ে লন্ডন বিমানবন্দরে গ্রেফতার বৃটিশ ধর্মযাজক

লন্ডন, ২২ আগস্ট (হি.স.) : শিশুদের সঙ্গে যৌন অপরাধের দায়ে রবিবার লন্ডন বিমান বন্দর থেকে গ্রেফতার করা হল এক londonবৃটিশ ধর্মযাজককে| ধৃতের নাম লরেন্স সোপার| কসোভো থেকে লন্ডন ফেরার পথে সোপারকে গ্রেফতার করা হয়েছে বলে স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে| বর্তমানে বাহাত্তর বছরের সোপারকে ১৯৭২ থেকে ১৯৮৬ সালের মধ্যে ন’টি বেআইনি যৌনাচারের দায়ে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিস| লন্ডনের একটি বেসরকারি ক্যাথলিক স্কুলে পড়ানোর সময় এই ধর্মযাজক পাঁচ ছাত্রীর সঙ্গে যৌনতায় লিপ্ত হন বলে অভিযোগ|
ব্রিটেন ও কসোভোর মধ্যে চলতে থাকা সুদীর্ঘ আইনি জটিলতার পর অবশেষে গ্রেফতার করা হয় অভিযুক্তকে| গত মে মাসেই ব্রিটেনের জারি করা গ্রেফতারি পরোয়ানার মাধ্যেমেই প্রথম গ্রেফতার করা হয়েছিল সোপারকে| কিন্তু কসোভো পুলিসের কাছে তিনি তখন পরিচিত ছিলেন ‘ফাদার লরেন্স’ নামে| তাঁর পুরো নাম অ্যান্ড্রু চার্লস কিংস্টোন সোপার বলেই জানত কসোভো প্রশাসন| আর সেকারণেই কসোভোর একটি আদালত তাঁকে ব্রিটেনের হাতে প্রত্যার্পণ করতে গড়রাজি হয় বলে জানা গিয়েছে|

Releated Posts

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top