News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষক বদলীর প্রতিবাদে সুকলে তালা, পথ অবরোধ সেকেরকোটে
Image

শিক্ষক বদলীর প্রতিবাদে সুকলে তালা, পথ অবরোধ সেকেরকোটে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ আগষ্ট৷৷ সেকেরকোট দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের শিক্ষক বদলীর ঘটনাকে Studentকেন্দ্র করে সোমবার ক্ষুব্ধ হয়ে উঠে ছাত্রছাত্রীরা৷ শিক্ষক বদলীর আদেশ প্রত্যাহার করার দাবীতে ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা সুকলে তালা ঝুলিয়ে দেয়৷ শুধু তাই নয়, সুকলের সামনে আগরতলা-সাব্রুম জাতীয় সড়ক অবরোধ করে৷ অবরোধের ফলে অবরোধস্থলের দুই পাশে বেশ কিছু সংখ্যক যানবাহন আটকে পড়ে৷ ফলে যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করে৷ খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা অবরোধ স্থলে ছুটে যান৷ ছাত্রছাত্রীদের অভিযোগ, রাষ্ট্রবিজ্ঞানের দুইজন বিষয় শিক্ষক রয়েছেন৷ তাঁদের মধ্যে একজন অসুস্থ৷ উঁনাকে প্রায়ই চিকিৎসার জন্য বহিঃরাজ্যে যেতে হয়৷ অপর একজন শিক্ষককে বদলীর আদেশ দিয়েছে শিক্ষা দপ্তর৷ এই ধরনের বদলীর আদেশ ছাত্রছাত্রীরা কোনও ভাবেই মেনে নেবে না৷ শিক্ষক বদলীর আদেশ প্রত্যাহার করে না নিলে তারা আরও বৃহত্তর আন্দোলনে শামিল হবে বলে হুশিয়ারী দিয়েছে৷ সামনেই একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের পরীক্ষা৷ পরীক্ষার মুখে বিকল্প শিক্ষক না দিয়ে রাষ্ট্রবিজ্ঞানের বিষয় শিক্ষক বদলী করার ঘটনাকে শিক্ষা দপ্তরের কর্মকর্তাদের দায়িত্বজ্ঞানহীনতার পরিচায়ক বলেও আখ্যায়িত করেছে আন্দোলনকারীরা৷ অবশেষে ছাত্রছাত্রীদের দাবী মেনে বিকল্প শিক্ষক নিয়োগ করার আশ্বাস দিয়েছে শিক্ষা দপ্তর৷ এরপরই তারা পথ অবরোধ মুক্ত করে এবং সুকল তালামুক্ত করে৷ অবিলম্বে শিক্ষক নিয়োগ না করলে তারা আরও বৃহত্তর আন্দোলনে শামিল হবে বলে হুশিয়ারী দিয়েছে৷

Releated Posts

রাজস্থানে পুরভোটের আগে উচ্চবর্ণের অসন্তোষ, চাপে বিজেপি-কংগ্রেস

জয়পুর, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের নির্বাচনী রাজনীতিতে দীর্ঘদিন ধরেই দলীয় আনুগত্য, জাতপাতের সমীকরণ, স্থানীয় নেতৃত্ব এবং সাংগঠনিক শক্তি…

ByByNews Desk Sep 3, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top