News Flash

  • Home
  • Uncategorized
  • আলোচনার মাধ্যমেই উপত্যকার পরিস্থিতির মোকাবিলা করতে হবে, জানালেন প্রধানমন্ত্রী
Image

আলোচনার মাধ্যমেই উপত্যকার পরিস্থিতির মোকাবিলা করতে হবে, জানালেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২২ আগস্ট (হি.স.) : কাশ্মীর উপত্যকার বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| narendra modiগণতান্ত্রিক পরিকাঠামোয় আলোচনার মাধ্যমেই এই সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করলেন তিনি| সোমবার জম্মু-কাশ্মীরের বিরোধী দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে একথা বলেন প্রধানমন্ত্রী |
বৈঠকে তিনি বলেন, যারা হিংসায় প্রাণ হারিয়েছেন, তাঁরা আমাদেরই একজন| দেশের যুবকই হোক বা নিরাপত্তাকর্মী মৃতু্য যন্ত্রণাদায়ক| তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকার জম্মু-কাশ্মীরের মানুষের পাশে আছে| প্রতিটি রাজনৈতিক দলের প্রতিনিধিদেরই উপত্যকার মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া উচিত|
জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার নেতৃত্বে এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন ন্যাশনাল কনফারেন্সের প্রতিনিধিরা| গত ৪৪ দিন ধরে অশান্ত উপত্যকা ৱুরহান ওয়ানির মৃতু্যর পর থেকেই অশান্তি চলছে| এখনও পর‌্যন্ত মৃতু্য হয়েছে প্রায় ৭০ জনের| জখম কয়েক হাজার মানুষ|
কাশ্মীরের পরিস্থিতি দিল্লির দরবারে তুলে ধরার পরই উদ্বেগ প্রকাশ করেন নমো| এই ঘটনা দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি| মোদী বলেন, এই সমস্যার স্থায়ী সমাধান করার প্রয়োজন| গণতান্ত্রিক পরিকাঠামোর মধ্যেই তা করতে হবে|
উল্লেখ্য, এর আগে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গেও দেখা করেছিলেন বিরোধী ন্যাশনাল কনফারেন্সের নেতারা| জম্মু-কাশ্মীর ইসু্যতে একটি স্মারকলিপিও জমা দেন তাঁরা|

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top