News Flash

  • Home
  • Uncategorized
  • মুম্বইয়ের এক গোটা পরিবারই যোগ দিল আইএসে, তদন্তে পুলিশ
Image

মুম্বইয়ের এক গোটা পরিবারই যোগ দিল আইএসে, তদন্তে পুলিশ

মুম্বই, ২১ আগস্ট (হি.স.) : মুম্বইয়ের এক গোটা পরিবারই যোগ দিল আইএসে| জঙ্গি সংগঠনে যোগ দিতে স্ত্রী, নাবালিকা কন্যা ও Mumbaiদুই তুতো ভাইদের নিয়ে দেশ ছাড়ে আসফাক আহমেদ নামে মুম্বইয়ের এক ব্যবসায়ী| জুনের শেষ সপ্তাহে আসফাকের ছোটো ভাইয়ের কাছে একটি এসএমএস আসে| আসফাকের বাবা আবদুল মজিদ ছেলেকে আইএসেযোগ দেওয়ার প্ররোচনার অভিযোগ তুলে ছ’জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন| এদের মধ্যে রয়েছেন কেরালার দুই স্কুল শিক্ষকও|
দুছেলে ও এক মেয়ের মধ্যে আসফাকই বড়| তার বিয়ের খবরও জানতে পারেননি বাবা-মা| আসফাকের বাবা জানিয়েছেন, ২০১৪ সালের পর থেকে অদ্ভুত পরিবর্তন আসে আসফাকের জীবনে| গান শোনা, টিভি দেখা বন্ধ হয়ে যায় তার| পোশাকেও পরিবর্তন আসে আসফাকের| বেশিরভাগ সময় রহমান ও সিরাজ নামে দুই তুতো ভাইয়ের সঙ্গে সময় কাটাত আসফাক|
মুম্বই গোয়েন্দা বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, একই পরিবারের সদস্যদের এভাবে আইএসেযোগ দেওয়াট খুবই দুঃখজনক| ধৃত আইএস জঙ্গি মহম্মদ হানিফকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top