রিও ডি জেনেইরো, ২১ আগস্ট (হি.স.) : অবশেষে ফুটবলের হাত ধরে অলিম্পিকে সোনা জিতল আয়োজক দেশ ব্রাজিল| রিওর
ফাইনালে টাইব্রেকারে ৫-৪ গোলে জার্মানিকে হারিয়ে অলিম্পিক্সের ইতিহাসে প্রথম সোনা পেলেন সেলেকাওরা| একইসঙ্গে বিশ্বকাপ সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১-এ হারের প্রতিশোধ নিল ব্রাজিল|
টানটান উত্তেজনার ম্যাচে খেলার ২৭ মিনিটে ফ্রিকিক থেকে অসাধারণ গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন নেইমার| কিন্তু ৫৯ মিনিটে মেয়ারের গোলে সমতায় ফেরে জার্মানি| দুপক্ষই একাধিক গোলের সুযোগ পেলেও গোল না হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে| তাতেও গোল না হওয়ায় শুরু হয় টাইব্রেকার| শেষপর্যন্ত নেইমারের শটে টাইব্রেকারে ৫-৪ গোলে জয় পেল সক্রেটিস, পেলের দেশ| অলিম্পিকের অধরা সোনা জয়ের মিশনে নামা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে জিতে ইতিহাস গড়ল| ১২০ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াই শেষে পেনাল্টি শুটআউটে গড়ানো অলিম্পিক ফাইনালে ৫-৪ ব্যবধানে শিরোপা জিতল নেইমারের ব্রাজিল| নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো অলিম্পিকের শিরোপা জিতল সেলেকাওরা|
জার্মানিকে হারিয়ে ফুটবলে সোনা জিতল আয়োজক দেশ ব্রাজিল
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















