News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্রামগঞ্জে বিস্তর নেশা সামগ্রী উদ্ধার
Image

বিশ্রামগঞ্জে বিস্তর নেশা সামগ্রী উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৯ আগষ্ট৷৷ বিশ্রামগঞ্জে নেশা বিরোধী অভিযান অব্যাহত রেখেছেন স্থানীয় ডিসিএম উত্তম দাস Liquorবৈষ্ণব৷ বিভিন্ন স্থানে প্রায় প্রতিদিনই অভিযান চালানো হচ্ছে৷ অভিযান চালানো হয় বিশ্রামগঞ্জ বাজারের ছয়টি দোকানে৷ অভিযানের নেতৃত্ব দেন ডিসিএম৷ সঙ্গে ছিলেন দুইজন ডিসি এবং বিশ্রামগঞ্জ থানার পুলিশ৷ অভিযান চালিয়ে প্রচুর পরিমানে নেশা সামগ্রী এবং জ্বালানী উদ্ধার করা হয়েছে৷ উদ্ধার করা নেশা সামগ্রীর মধ্যে রয়েছে কোরেক্স, ট্যাবলেট ইত্যাদি৷ জ্বালানী তেলের মধ্যে রয়েছে পাঁচশ লিটার পেট্রোল ও ডিজেল৷
উল্লেখ্য বিশ্রামগঞ্জ বাজার এলাকায় দীর্ঘদিন ধরেই অবৈধভাবে নেশা সমগ্রীর রমরমা কারবার হচ্ছে৷ ধবংসের পথে চলে যাচ্ছে এলাকার যুব সমাজ৷ পুলিশের কাছে ক্রমাগত অভিযোগ জানানো হচ্ছে৷ কিন্তু, এতদিন পুলিশ কঠোর কোন ব্যবস্থা গ্রহণ করেনি শাসক দলের নেতাদের চাপে৷ মহকুমা প্রশাসনের কাছে অভিযোগ জানাতেই ময়দানে নামেন ডিসিএম উত্তম দাস বৈষ্ণব৷ এদিন নেশা সামগ্রী সহ উদ্ধার হওয়া মালামালের আনুমানিক বাজার মূল্য পঞ্চাশ হাজার টাকা৷ বাজেয়াপ্ত করা নেশা সামগ্রীগুলি এদিন রাতে বাজারের জনগণের সামনে পুড়িয়ে ফেলেন ডিসিএম সহ অন্যান্য আধিকারীকরা৷ ডিসিএম জানান, এই ধরনের অভিযোগ আগামীদিনেও অব্যাহত থাকবে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top