News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্চাশ টাকার জন্য বিবাদের জেরে হাজার টাকা জরিমানা ব্যবসায়ীর
Image

পঞ্চাশ টাকার জন্য বিবাদের জেরে হাজার টাকা জরিমানা ব্যবসায়ীর

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৯ আগষ্ট৷৷ বিশ্রামগঞ্জ বাজারের এক ব্যবসায়ীর বিরুদ্ধে ডনবস্কো সুকলের এক ছাত্র থানায় attackমামলা দায়ের করেছে৷ জানা গিয়েছে, বৃহস্পতিবার ছিল বিশ্রামগঞ্জ বাজারের হাটবার৷ বাজারে বহু দূরদূরান্ত থেকে ক্রেতা বিক্রেতারা ভিড় জমান বিশ্রামগঞ্জে৷ আখিলজয় রিয়াং নামে এক সুকল পড়ুয়া শার্ট কেনার জন্য বাজারের ব্যবসায়ী গোপাল সাহার দোকানে যায়৷ আকিল প্রথমে শার্ট পছন্দ করে দাম জিজ্ঞাসা করলে দোকন মালিক শার্টের দাম চায় চারশ টাকা৷ কিন্তু, ছাত্র বলে আমার কাছে এত টাকা নেই৷ আমি অন্য সময় নেব বলে জানায়৷ কিন্তু, দোকানের মালিক জানায় কত টাকা আছে৷ ঐ ছাত্র জানায় তার কাছে দুইশ টাকা আছে৷ তখন বলল ঠিক আছে নিয়ে যাও৷ ততক্ষণে আখিলের জন্য অন্য আরেকজন বন্ধুও শার্ট নেবে বলে জানায়৷ দুটি শার্টের দাম চারশ টাকা হয়, কিন্তু গোপাল সাহাকে পাঁচশ টাকা দিলে পঞ্চাশ টাকা ফেরত দেয় ক্রেতাকে৷ তখন ক্রেতা বলল সে কেন পঞ্চাশ টাকা ফিরত দিচ্ছেন একশ টাকার বদলে৷ গোপালবাবু ফিরত দেবে না বলেই শুরু হয় বাকবিতন্ড৷ তখন বাজারের অন্যান্য মানুষ ভিড় করেন৷ গোপালবাবু ঐ সুকল ছাত্রকে কষিয়ে চড় মারেন৷ বাজার এলাকায় হৈ চৈ শুরু হয়ে যায়৷ আক্রান্ত সুকলছাত্রকে বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে যা্যয়া হয়৷ পরে গোপাল সাহার বিরুদ্ধে থানায় মামলা করে আক্রান্ত ঐ ছাত্র৷ পরে সুকল কতৃপক্ষের সাথে মিমাংশা বৈঠকে যোগ দেন ব্যবসায়ী গোপাল সাহা এবং আরেকজন ব্যবসায়ী বিধান সাহা৷ দুই ব্যবাসায়ীই ঘটনার জন্য ক্ষমা চান তাছাড়া ঐ সুকল ছাত্রকে চিকিৎসার জন্য এক হাজার টাকা সহায়তা করেন নগদে৷ তারপরই মামলা প্রত্যাহার করে নেয় আক্রান্ত সুকলছাত্র আখিলজয় রিয়াং৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top