News Flash

  • Home
  • Uncategorized
  • শ্যালিকাকে ধর্ষণের দায়ে শ্রীঘরে গেল দোলাভাই
Image

শ্যালিকাকে ধর্ষণের দায়ে শ্রীঘরে গেল দোলাভাই

বিশেষ প্রতিনিধি, কৈলাসহর, ১৬ আগস্ট৷৷ নাবালিকা শ্যালিকাকে ধর্ষণ করে শ্রীঘরে গেল দোলাভাই৷ ঘটনা কৈলাসহরের ইছবপুর গ্রাম পঞ্চায়েতের বালিছড়া এলাকায়৷ অভিযুক্তের নাম মতাছীর আলি৷ তার বাড়ি ফুলবাড়িকান্দি৷
rapelogoঊনকোটি জেলার কৈলাসহরের ইছবপুর গ্রাম পঞ্চায়েতের বালিছড়া এলাকার এক নাবালিকাকে ধর্ষণ করেছে তারই ভগ্ণীপতি৷ জানা যায়, প্রায় বছর খানেক আগে ইছবপুরে বিয়ে করেছিল মতাছীর আলি৷ স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা৷ মতছীর আলি শনিবার শ্বশুর বাড়িতে এসে জানিায় তার স্ত্রী কাজকর্ম করতে পারছে না৷ তার সুবিধার জন্য শ্যালিকাকে তার বাড়িতে পাঠানোর জন্য৷ সে অনুযায়ী তের বছর বয়সী শ্যালিকাকে বাই সাইকেলে করে বাড়িতে নিয়ে যাচ্ছিল ওই দিন সন্ধ্যা নাগাদ৷ বাড়ির কিছুদূরে বাইসাইকেল থেকে হাতে ব্যথা পেয়েছিল নাবালিকাটি৷ তাকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে বলেছিল৷ বাড়ির পাশের এক ব্যক্তি বিষয়টি দেখেছিলেন৷ তিনি নাবালিকার বাড়িতে এসে বিষয়টি জানিয়েছিলেন৷ ভগ্ণীপতি তাকে চিকিৎসকরে কাছে না নিয়ে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে৷ রাতে বারবার নাবালিকার বাড়ি থেকে ফোন করে খোঁজ নেওয়ার চেষ্টা করা হয়৷ রাত সাড়ে বারটা নাগাদ সে নাবালিকাকে নিয়ে বাড়িতে ফিরলে বাড়ির লোকজনরা সেখানে যান এবং তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসেন৷ নাবালিকাটি সমস্ত বিষয় তার মা বাবাকে জানায়৷ এব্যাপারে কৈলাসহর মহিলা থানায় মামলা দায়ের করা হয়৷ পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে৷ তাকে আদালতে সোর্পদ করা হয়৷
অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top