News Flash

  • Home
  • Uncategorized
  • অসহিষ্ণুতা ও বিচ্ছিন্নতাকামী শক্তিকে কঠোরভাবে দমন করা প্রয়োজন ঃ রাষ্ট্রপতি
Image

অসহিষ্ণুতা ও বিচ্ছিন্নতাকামী শক্তিকে কঠোরভাবে দমন করা প্রয়োজন ঃ রাষ্ট্রপতি

l2016081487028নয়াদিল্লী, ১৪ আগষ্ট৷৷ অসহিষ্ণুতা ও বিচ্ছিন্নতাকামী শক্তিকে কঠোর ভাবে দমন করা প্রয়োজন বলে জানিয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জী৷ স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীর উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি একথা বলেন৷ রাষ্ট্রপতি তাঁর ভাষণে বলেন, এই নিয়ে পঞ্চমবার স্বাধীনতা দিবসের প্রাক্কালে আপনাদের সামনে বক্তব্য রাখছি আমি৷ বিগত চার বছরে আমি যথেষ্ট সন্তোষের সঙ্গে লক্ষ্য করেছি কিভাবে এক স্থিতিশীল ও প্রগতিশীল গণতন্ত্র একটি দলের থেকে আর একটি দলে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে পূর্ণঔ রূপে বিকশিত হয়েছে৷ একটি সরকার থেকে আর একটি সরকারের এবং একটি প্রজন্ম থেকে আর একটি প্রজন্মের মধ্য দিয়ে আমাদের গণতন্ত্র এগিয়ে চলেছে৷ সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনে উন্নতমানের আলোনা ও বিতর্ক এবং মতৈকোর মধ্য দিয়ে পণ্য ও পরিষেবা কর চালু করার লক্ষ্যে সংবিধান সংশোধন বিল যেভাবে অনুমোদিত হয়েছে তা আমাদের গণতান্ত্রিক পরিপূর্ণতারই একটি পরিচয় বলে আমরা খুশি হতে পারি৷
এই চার বছরে আমি কিছুটা অসন্তোষের সঙ্গে লক্ষ্য করেছি অসহিষ্ণুতা এবং বিচ্ছিন্নতাকামী শক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে৷ দুর্বলতর শ্রেণীর ওপর আক্রমণের ঘটনা আমাদের জাতীয় মূল্যবোধের পরিপন্থী৷ এই ধরনের প্রবণতাকে কঠোরভাবে দমন করা প্রয়োজন৷ সমাজের মিলিত জ্ঞান ও প্রজ্ঞা এবং আমাদের রাজনৈতিক মতাদর্শে অবিচল থেকে আমি বিশ্বাস করে যে এই ধরনের শক্তিগুলিকে সকলের থেকে বিচ্ছিন্ন করে দেওয়া সম্ভব৷ তাহলেই ভারতের অগ্রগতির পথ হয়ে উঠবে বাধামুক্ত৷
আমাদের সংবিধান কোন রাজনৈতিক বা আইনি দলিল মাত্র নয়৷ একইসঙ্গে তা আমাদের আবেগ, সংসৃকতি এবং সামাজিক যোগাযোগের ক্ষেত্রে এখ সমঝোতা বিশেষ৷ আজ থেকে ৫০ বছর আগে আমার শ্রদ্ধেয় পূর্বসূরী ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন স্বাধীনতা দিবসের প্রাক্কালে যে কথা বলেছিলেন আমি এখানে তা উদ্ধৃত করছি, একটি গণতান্ত্রিক শাসনতন্ত্র আমরা গ্রহণ করেছি৷ উন্নতমানের চিন্তাভাবনা এবং কাজকর্মের কঠিন চাপ সত্ত্বেও তা আমাদের স্বাতন্ত্র্যকে অক্ষুন্ন রাখতে সাহায্য করবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলি সামাজিক উদ্বেগকে প্রশমিত করা এবং বিপজ্জনক বহিঃপ্রকাশকে প্রতিহত করার রক্ষাকবচ বিশেষ৷ যে কোন সফল গণতান্ত্রিক প্রতিষ্ঠানের সদস্যদের উচিত আইন এবং আইনসঙ্গত নির্দেশকে মান্য করা৷ কোন ব্যক্তি বা গোষ্ঠী আইনের শাসন কখনই নিজের হাতে তুলে নিতে পারে না৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top