News Flash

  • Home
  • Uncategorized
  • রেলমন্ত্রীকে রাজ্যের পরিবহণ মন্ত্রীর স্মারকলিপি
Image

রেলমন্ত্রীকে রাজ্যের পরিবহণ মন্ত্রীর স্মারকলিপি

PRABHU MANIKনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ আগস্ট ৷৷ রাজ্য অতিথি নিবাসে গতকাল কেন্দ্রীয় রেলমন্ত্রী সুরেশ প্রভাকর প্রভুর সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যবাসীর স্বার্থে বিভিন্ন দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করেন পরিবহনমন্ত্রী মানিক দে৷ দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল, ২০১৭ সালের ডিসেম্বরের মধ্যে সাব্রুম পর্যন্ত ব্রডগেজ লাইন চালু করা, আগরতলা থেকে দিল্লী পর্যন্ত রাজধানী এক্সপ্রেস চালু করা, কলকাতা, চেন্নাই সহ বড় বড় শহরের সাথে সুপার ফার্স্ট ট্রেন চালু করা, আগরতলা-ধর্মনগর লাইনে ২ জোড়া লোক্যাল ট্রেন চালু করা, ত্রিপুরার পৃথক রেলওয়ে ডিভিশন এবং রিক্রুটমেন্ট সেন্টার স্থাপন করা ইত্যাদি৷ রেলমন্ত্রী দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করে রেল আধিকারিকদের ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন বলে মহাকরণে আজ পরিবহণমন্ত্রী মানিক দে সাংবাদিকদের জানান৷
এদিন তিনি জানান, ধর্মনগর পর্যন্ত দুই জোড়া লোকাল ট্রেন শীঘ্রই পুনরায় চালু করার বিষয়ে রেলমন্ত্রীকে জোর দিয়ে বলা হয়েছে৷ এছাড়াও দূর্গা পুজার আগেই উদয়পুর পর্যন্ত রেল চালু করার বিষয়টি সুনিশ্চিত করতেও রেলমন্ত্রীর কাছে দাবি জানানো হয়েছে৷ পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনায় রাখার জন্য ডিইএমইউ/ইএমইউ এধরনের ইঞ্জিন আভ্যন্তরীণ রেল পরিষেবায় ব্যবহার করার জন্য রেলমন্ত্রীকে অনুরোধ জানানো হয়েছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top