News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের বিভিন্ন স্থানে পেট্রোলের জন্য রাস্তা অবরোধ, উত্তেজনা
Image

রাজ্যের বিভিন্ন স্থানে পেট্রোলের জন্য রাস্তা অবরোধ, উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, খোয়াই/আগরতলা/চড়িলাম, ২৮ জুলাই ৷৷ খোয়াই জেলার বিভিন্ন গনবন্টন ব্যবস্থায় চলছে অরাজকতা৷

খোয়াইয়ে পথ অবরোধ৷ ছবি নিজস্ব৷
খোয়াইয়ে পথ অবরোধ৷ ছবি নিজস্ব৷

জনসাধারন মুখে কিছু না বললেও ধীরে ধীরে ক্ষোভ পুঞ্জিভূত হচ্ছে৷ আর এই ক্ষোভ আছড়ে পড়ল বৃহস্পতিবার৷ পেট্রোল সংকটের মুখে শ্রমিকরা রাস্তা রোকো আন্দোলনে সামিল হয়৷ দীর্ঘ দশক পর কোনপ্রকার রাজনৈতিক ছায়ায় না থেকে শহরের প্রাণ কেন্দ্রে রাস্তা অবরোধে বসে শ্রমিকরা৷ গাড়ী চালক থেকে সাধারন দ্বিচক্র যান চালকরাও সামিল হয় এই আন্দোলনে৷ তবে এই আন্দোলন চলছিল শান্তিপূর্ণভাবেই৷ কিন্তু অতি চালাকিতে এই আন্দোলন শেষ অবধি ভেস্তে যায়৷ পথ অবরোধ চলাকালীন সময়ে সেখানে খোয়াইয়ের এখ প্রভাবশালী তৃণমূল নেতা উস্কানি দিয়ে যান৷ গনতান্ত্রিক পদ্ধতিতে চলা শান্তিপূর্ণ আন্দোলনের দিশা ঘুরিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করা হয়৷ যা ছিল শিশু সুলভ ঘটনার মতো৷ কিন্তু খোয়াই নৃপেন চক্রবর্তী চৌমুহনী থেকে জেলা হাসপাতাল যাবার পথে পেট্রোল পাম্পের অবস্থান বলে এদিনের পথ অবরোধে যানচলাচল কিছুক্ষনের জন্য স্তব্ধ হয়ে পড়ে৷ হাসপাতালের সামনেই যানবাহনের কোলাহল হাসপাতাল এলাকা সরগরম হয়ে উঠে৷ ঘটনাস্থল থেকে অনতি দূরে পুলিশ প্রশাসনের গুনধর পুলিশ কর্মীরা অবস্থান করলেও পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত মাঠে নামতে হয় সিআইটিইউ শ্রমিক সংগঠনকেই৷ কিন্তু সিআইটিইউ নেতৃত্বদের ঘটনাস্থলে পৌঁছার আঁচ পেয়েই অন্যান্য বিরোধী শিবিরের কর্মীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়৷ তবে শ্রমিক সংগঠনের তৎপরতায় এদিনকার পথ অবরোধ প্রত্যাহার করে নেয় ক্ষুব্ধ শ্রমিকরা৷ তবে নিরপেক্ষ আন্দোলকারী শ্রমিকদের বক্তব্য হল, খোয়াই শহরে কালোবাজারিদের কাছে হাজার হাজার লিটার পেট্রোল মজুত রয়েছে৷ বেশী টাকা দিয়ে পেট্রোল কিনে অটো চালাতে হচ্ছে৷ সঙ্গে আছে ছোট ছোট মালবাহী গাড়ী৷ পুলিশ কর্মীদের সামনেই শ্রমিকরা বললেন, আপনারা জানেন কালোবাজারীদের পেট্রোল কোথায় মজুত আছে, অথচ আপনারা কোন অভিযান চালাচ্ছেন না৷ কিছু অসাধু লোক এবং কালোবাজারীরা মিলে খোয়াই পেট্রোল পাম্পে তেল আসার সাথে সাথে পরিকল্পনা মাফিক বেরিগেইট তেরী করে রাখেন এবং কৌশল ৭০ ভাগ তেল কালোবাজারীদের কাছে পৌঁছে যায়৷ অথচ গরীব-শ্রমিক অটো চালকরা বা অন্যান্য ছোট -বড় যান চালকরা ১৫০-২০০ টাকা লিটার তেল কিনতে বাধ্য হচ্ছেন৷ অথচ এখটা নিয়মনীতি মেনে সমাধান করতে কোন রাজনৈতিক দল বা সংগঠন বা প্রশাসন এগিয়ে আসেন৷ তাই কালোবাজারী এবং কুপন দ্বারা সুবিধা ভোগীদের বিরুদ্ধে সরব হয়ে প্রশাসনকে সঠিক পদক্ষেপ গ্রহন করার দাবি জানিয়েছেন খোয়াইয়ের আপাময় জনসাধারন৷
এদিকে, বৃহস্পতিবার রাজধানী আগরতলা শহরের রাধানগর পেট্রোল পাম্পে এলাকায় দফায় দফায় পথ অবরোধ করেন ক্ষুব্দ যান চালকরা৷ পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷ অন্যদিকে, বিশ্রামগঞ্জে পেট্রোল পাম্পে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়৷ সেখানে তিন কিলোমিটার যাবৎ যানবাহনের দীর্ঘ লাইন৷ গভীর রাত পর্যন্ত চলে সেখানে উত্তেজনা৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top