News Flash

  • Home
  • Uncategorized
  • দুর্নীতিতে যুক্ত স্বামীকে বাঁচাতে আসেনি সিপিএম, পদত্যাগ নির্বাচিত জনপ্রতিনিধির
Image

দুর্নীতিতে যুক্ত স্বামীকে বাঁচাতে আসেনি সিপিএম, পদত্যাগ নির্বাচিত জনপ্রতিনিধির

scamনিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৮ জুলাই৷৷ দুর্নীতির মামলায় জড়িয়ে স্বামীকে জেল খাটতে হয়েছে, চাকুরী থেকে বরখাস্ত হতে হয়েছে৷ তারপরও সিপিএম দলের স্থানীয় নেতৃত্ব কোন ব্যবস্থা গ্রহণ করেনি স্বামীকে বাঁচাতে৷ এই ক্ষোভে গৌরনগর পঞ্চায়েত সমিতির সিপিএম দলের নির্বাচিত সদস্য এলাচুন নেছা তার সদস্যপদ থেকে পদত্যাগ করলেন৷ গৌরনগর ব্লকের বিডিও এর কাছে পদত্যাগপত্র তুলে দিয়েছেন৷ ব্যক্তিগত কারণ দেখিয়ে এলাচুন নেছা গত ২৩ জুলাই পদত্যাগ করেছে বলে অফিস সূত্রে খবর৷ হঠাৎ এই সদস্য কেন পদত্যাগ করলেন তা নিয়ে চলছে জল্পনা কল্পনা৷ সিপিএম দলের এত পুরনো পরিবারের এই মহিলা হঠাৎ দলের উঁচু স্তরের কোন নেতাকে না জানিয়ে কেন পদত্যাগ করলেন সেই বিষয়ে দলের তরফে কোন কিছু বিস্তারিত ভাবে জানানো হয়নি৷ সিপিএম জেলা সম্পাদক জানিয়েছে এই সদস্য গোটা বিষয়টি গোপনে করেছেন৷
একটি সরকারী করনে, হয়তো অর্থ উপার্জনের দিকে তাকিয়ে নির্বাচিত পদ ছেকে সরকারী চাকুরীর প্রতি আগ্রহ দেখিয়েছেন তিনি৷ কৈলাসহরের অনেকের ধারণা গত কয়েকমাস পূর্বে এলাচুন নেছার স্বামী পঞ্চায়েত সচিব হুসেন উদ্দিন পঞ্চায়েতের এক মামলায় বেশ কিছুদিন জেল হাজতে ছিলেন৷ বর্তমানে চাকরী থেকে সাময়িক বরখাস্ত৷ মামলায় দলের তরফে হয়তো কোন সহযোগিতা করা হয়নি, যার ফলে তার স্বামী জেলে অনেকদিন থেকে চাকুরী থেকে সাময়িক বরখাস্ত৷ দল সহযোগিতা করলে হয়তো তার স্বামী জেলে যেতে হতোনা, সেটানে মনে নিয়ে দলের প্রতি ক্ষোভ এনে এলাচুনের পদত্যাগ৷ কৈলাসহর বিধানসভা কেন্দ্রের শ্রীনাথপুর পঞ্চায়েতে ভাল সংখ্যায় ভোট পেয়েছিল সিপিএম প্রার্থী৷ এই গ্রামে দলের সাংগঠনিক কাজ করার ক্ষেত্রে এলাচুন নেছার পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ গোটা পরিবার পার্টির হয়ে কাজ করে আসছে দীর্ঘদিন যাবৎ৷ দলের তরফ থেকে স্বামীকে আইনী বেড়াজাল থেকে বাঁচানোর কোন চেষ্টাই করা হয়নি৷ এই ক্ষোভে তিনি পঞ্চায়েত সমিতির সদস্য পদ থেকে তিনি পদত্যাগ করেছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top