News Flash

  • Home
  • Uncategorized
  • চাকুরী না পেয়ে বেকারদের বিক্ষোভ সিপিএম পার্টি অফিসে ভাঙচুর ও তালা
Image

চাকুরী না পেয়ে বেকারদের বিক্ষোভ সিপিএম পার্টি অফিসে ভাঙচুর ও তালা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই৷৷ রাজস্ব দপ্তরের চাকুরি না পাওয়াতে ক্ষুব্ধ বেকাররা মৈলাক সিপিআইএম পার্টি অফিস ভাঙুচর ও তালা ঝুলিয়ে দেয়৷ জানা গেছে বেকাররা ঐ এলাকাতে কেকান অফার না যাওয়াতে মহকুমা সদর দপ্তরে ক্ষুব্ধ ঐ অঞ্চলের বেকাররা ছুটে আসে৷ অমরপুর সিপিআইএম বিভাগীয় কমিটির সম্পাদক ততা প্রাক্তন মন্ত্রী রঞ্জিত দেবনাথের কাছে বেকাররা জানতে চায় মৈলাক গ্রামে কোন অফার যায়নি কেন? বেকাররা অভিযোগ করেন প্রাক্তন মন্ত্রী রঞ্জিত দেবনাথ তাদের দুর্বব্যবহার এবং বলতে থাকে গ্রামের বেকাররা চাকুরি পাওয়ার অধিকার নেই, এবং সরকার গ্রামে বিদ্যালয় প্রতিষ্ঠান করে ভুল করেছেন৷ সে পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ বেকাররা মহকুমা পার্টি অফিস থেকে চলে আসেন মৈলাক পার্টি অফিসের সামনে৷ রঞ্জিতবাবুর বিরুদ্ধে স্লোগান দিতে থাকে এবং পার্টি অফিস ভাঙচুর ও তালা ঝুলিয়ে দেয়৷
পরে পার্টির অন্য এক নেতা সুব্রত বাবুর নেতৃত্বে মৈলাক পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান মিলে পার্টি অফিসে তালা খুলতে গেলে বেকার যুবকরা চড়াও হয় ঐ নেতাদের উপর এবং সংবাদ সংগ্রহ করতে গেলে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা হুমকির মুখে পড়তে হয়৷ পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা মহকুমা সদর দপ্তরের রঞ্চিতবাবুর কাছে পুরো ঘটনা জানতে চাইলে ঐ পুড় খাওয়া সিপিএম নেতা সাংবাদিকদের হেনস্থা করে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top