News Flash

  • Home
  • Uncategorized
  • খালি কামরা নিয়ে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস পৌঁছল আগরতলায়
Image

খালি কামরা নিয়ে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস পৌঁছল আগরতলায়

RAIL TRIPURAনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই৷৷ ব্রডগেজে দূরপাল্লার যাত্রীরেল পরিষেবায় ত্রিপুরার অন্তর্ভুক্তি এখন শুধু সময়ের অপেক্ষা৷ রাজ্যবাসীর স্বপ্ণ পূরণে বৃহস্পতিবারই রাজ্যে এসে পৌঁছেছে ১৫টি কামরা নিয়ে ‘ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস’৷ এদিনই আগরতলা- দিল্লী এক্সপ্রেস ট্রেনটির নামাকরণে শিলমোহর পড়েছে৷ রেল সূত্রের বক্তব্য, বৃহস্পতিবার সন্ধ্যায় ‘ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস’ নামটি মনোনিত হয়েছে৷ ফলে, আগামী ৩১ জুলাই রেলমন্ত্রী সুরেশ প্রভাকর প্রভুর হাত দিয়ে আগরতলা-দিল্লী ‘ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস’র আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে৷
পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে সূত্রে জানা গিয়েছে, ৩১ জুলাই আগরতলা থেকে দূরপাল্লার যাত্রীরেলের সূচনার লক্ষ্যে নির্দিষ্ট সময়ের আগেই যাত্রীবাহী কামরা নিয়ে রেল ইঞ্জিনটি আগরতলায় পৌঁছে যাবে৷ যতদূর খবর বৃহস্পতিবার মধ্যরাত নাগাদ ১৫টি কামরা নিয়ে ট্রেনটি আগরতলা স্টেশনে এসে পৌঁছাবে৷ সংবাদ লেখা সময় পর্যন্ত জানা গিয়েছে ট্রেনটি তেলিয়ামুড়া স্টেশন অতিক্রম করেছে৷ রেল সূত্রে জানা গিয়েছে, এই ট্রেনে করে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার সি রাম আসছেন৷ তাঁর সাথে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের পদস্থ আধিকারীকরা রয়েছেন৷
এদিকে, ৩১ জুলাইয়ের বর্ণাঢ্য অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে৷ প্রায় দশ হাজার মানুষ এই অনুষ্ঠানে অংশ নিতে পারেন ধারণা করে আয়োজন করা হয়েছে৷ রেল সূত্রে জানা গিয়েছে, অনুষ্ঠান মঞ্চের পাশে প্রায় নয় হাজার চেয়ার রাখা হবে৷ বিশাল আয়োজন করতে গিয়ে রেলের আধিকারীকরা দিনরাত খেটে চলেছেন৷ কারণ, এই অনুষ্ঠানে রেলমন্ত্রীর পাশাপাশি বাংলাদেশের রেলমন্ত্রীও থাকবেন৷ ঐদিনই আগরতলা- আখাউড়া রেল প্রকল্পের সূচনা করবেন দুই রাষ্ট্রের রেলমন্ত্রী৷ বাংলাদেশ থেকেও শীর্ষ পর্য্যায়ের বেশ কয়েকজন আধিকারীক আসছেন৷ থাকবেন বাংলাদেশ রেলওয়ের কর্তাও৷ ফলে, এই অনুষ্ঠানকে ঘিরে কোনও ত্রুটি রাখতে চাইছেন না পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের পদস্থ আধিকারীকরা৷
রাজ্যবাসীর দীর্ঘদিনের স্বপ্ণ পূরণ হতে চলেছে, আর এই ঐতিহাসিক মুহুর্তের সাক্ষী হতে চাইছেন বহু মানুষ৷ স্বাভাবিক ভাবেই ভীড় হতে পারে এই আশঙ্কাতে রাজ্য প্রশাসন আলাদা ভাবে আয়োজন করছে৷ পুলিশ ও ট্রাফিক পুলিশকে সেই মোতাবেক পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছে রাজ্য সরকার৷ আগরতলা রেল স্টেশন সহ তৎসংলগ্ণ এলাকায় যানজট নিয়ন্ত্রণ করার জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে৷ তবে, এখনও আগরতলা থেকে দিল্লী রেল ভ্রমণের টিকিট দেওয়া শুরু হয়নি৷ রেল সূত্রে খবর, শুক্রবার সকাল থেকেই টিকিট দেওয়া শুরু হতে পারে৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top