News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসির উপনির্বাচনে আইপিএফটি-কে সমর্থনে আপত্তি নেই তৃণমূলের
Image

এডিসির উপনির্বাচনে আইপিএফটি-কে সমর্থনে আপত্তি নেই তৃণমূলের

IPFT TMCনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই৷৷ এডিসি উপনির্বাচনে আইপিএফটিকে সমর্থনে আপত্তি নেই তৃণমূল কংগ্রেসের৷ সিমনা তমাকারী কেন্দ্রে উপনির্বাচনে সাংগঠনিক দিক দিয়ে দূর্বল হওয়ায় প্রার্থী দিচেছ না তৃণমূল৷ ফলে, ঐ অঞ্চলে অবাম যে রাজনৈতিক দল শক্তিশালী তাদের সমর্থন জানাবে দল৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে প্রদেশ তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান রতন চক্রবর্তী একথা জানিয়েছেন৷
এদিন তিনি বলেন, পাহাড়ে এখনো তৃণমূলের সংগঠন শক্তিশালী হয়ে ওঠেনি৷ স্বাভাবিকভাবেই সিমনা তমাকারী কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী দেওয়ার বিষয়ে ভাবছে না দল৷ পর্যালোচনা করে দেখা গেছে সাংগঠনিক দূর্বলতার কারণে ঐ কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী দিয়ে লাভ হবে না৷ বরং অবাম দলকে সমর্থন করবে তৃণমূল৷ প্রদেশ তৃণমূলের চেয়ারম্যান বলেন, ঐ কেন্দ্রে যে অবাম রাজনৈতিক দল শক্তিশালী থাকবে তাদেরকেই তৃণমূল কংগ্রেস সমর্থন দেবে৷ স্থানীয় তৃণমূল নেতাদের সাথে আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ সেক্ষেত্রে আইপিএফটিকেও সমর্থন দিতে দলের কোন আপত্তি নেই বলে রতনবাবু স্পষ্ট জানিয়ে দেন৷ রাজনৈতিক পর্যবেক্ষক মহলের মতে, রাজ্যে পাহাড় দখলে সিমনা তমাকারী কেন্দ্রে উপনির্বাচন দিয়ে আগামী বিধানসভা নির্বাচনেও আইপিএফটির সাথে জোটের পথেই এগিয়ে চলেছে প্রদেশ তৃণমূল কংগ্রেস৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top