News Flash

  • Home
  • Uncategorized
  • খেজুর বাগানে ভিআইপি রোডে দূর্ঘটনায় জখম চার পথচারী, পুড়ানো হল গাড়ি
Image

খেজুর বাগানে ভিআইপি রোডে দূর্ঘটনায় জখম চার পথচারী, পুড়ানো হল গাড়ি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই৷৷ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি বেলাইন৷ গুরতর আহত হয়েছেন আরও চারজন পথচারী৷

বুধবার আগরতলায় খেজুরবাগান এলাকায় দূর্ঘটনাগ্রস্ত গাড়ি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা৷ ছবি নিজস্ব৷
বুধবার আগরতলায় খেজুরবাগান এলাকায় দূর্ঘটনাগ্রস্ত গাড়ি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা৷ ছবি নিজস্ব৷

দূর্ঘটনাটি ঘটেছে বুধবার সকাল দশটা নাগাদ আগরতলায় খেজুরবাগান এলাকায়৷ দূর্ঘটনার পরপরই অভিশপ্ত গাড়িটিতে আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ জনতা৷ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছতে পৌঁছতেই পুরো গাড়িটি পুড়ে যায়৷ নিউ ক্যাপিটেল কমপ্লেক্স থানার পুলিশ দূর্ঘটনার একটি মামলা নিয়েছে৷ চালক পলাতক৷ প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, চালক মদমত্ত অবস্থায় ছিলেন এবং নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই দূর্ঘটনাটি ঘটেছে৷
বুধবার সকাল দশটা নাগাদ টিআর-০১-এফ-০২৯০ নম্বরের একটি প্রাইভেট কার (এস্টিলো) খেজুরবাগান এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী চারজনকে পেছন দিক থেকে ধাক্কা দেয়৷ তাতে রাস্তার পাশে ছিটকে পড়ে চারজনই৷ তারা হলেন সঞ্জিত রায়, মুকেশ রায়, ধীরু রায় ও ধিতাই রায়৷ গুরুতর আহত অবস্থায় তাদের আইএলএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ আহতদের মধ্যে দুই জনের অবস্থা সংকটজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে৷ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে৷ ততক্ষণে গাড়িটি পুড়ে যায়৷ পুলিশ একটি মামলা নিয়েছে৷ চালক ঘটনার পরপরই পালিয়ে যায়৷ আহতরা প্রত্যেকেই গোয়ালাবস্তি এলাকার বাসিন্দা৷

Releated Posts

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top