News Flash

  • Home
  • Uncategorized
  • ২৫ বছরে বাংলাদেশে ৫৩ লক্ষ হিন্দু নিখোঁজ, বাংলাদেশে হিন্দুসহ ধর্মীয় সংখ্যালঘু হত্যার প্রতিবাদে হাসিনাকে স্মারকলিপি পাঠাল ধর্ম জাগরণ সমিতি
Image

২৫ বছরে বাংলাদেশে ৫৩ লক্ষ হিন্দু নিখোঁজ, বাংলাদেশে হিন্দুসহ ধর্মীয় সংখ্যালঘু হত্যার প্রতিবাদে হাসিনাকে স্মারকলিপি পাঠাল ধর্ম জাগরণ সমিতি

Protestনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই৷৷ বাংলাদেশে হিন্দু ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে ধর্ম জাগরণ সমিতির পক্ষ থেকে সেই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে চিঠি পাঠিয়েছেন আগরতলাস্থিত বাংলাদেশ ভিসা অফিসে সহকারী হাইকমিশনারের মাধ্যমে৷ সমিতির আহ্বানে এদিন রাজধানী আগরতলা শহরের রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গনে একটি জমায়েত অনুষ্ঠিত হয়৷ হিন্দু, বৌদ্ধ সহ বিভিন্ন ধর্মের হাজার হাজার নারী পুরুষ এই জমায়েতে উপস্থিত হন৷ জমায়েতের পর একটি মছিলি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বৌদ্ধমন্দির সংলগ্ণ বাংলাদেশ ভিসা অফিসে গিয়ে সহকারী হাইকমিশনারের কাছে দাবী সনদ তুলে দেওয়া হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে৷
সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশে হিন্দু সহ অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের উপর ক্রমাগত হামলা চালানো হচ্ছে৷ হত্যার পর হত্যা চলছে সেখানে৷ বাংলাদেশে ইসলামিক জেহাদিরা সে দেশে ধর্মীয় সংখ্যালঘু বিশেষত- হিন্দু নিধনযজ্ঞে নেমেছে৷ এই হত্যার পিছনে এদের আসল উদ্দেশ্যটা হচ্ছে বাংলাদেশকে সম্পূর্ণ হিন্দুশূণ্য করে সেখানে খেলাফত প্রতিষ্ঠা করা৷ দীর্ঘদিন ধরেই সেখানকার হিন্দু ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুরা মৌলবাদীদের অত্যাচারের শিকার হচ্ছে৷ জমি দখল, বাড়ি থেকে উচ্ছেদ, মঠ ও মন্দির ধবংস, প্রার্থনা ও পূজাপাঠে বাধাদান, জোর করে ময়েদের তুলে নিয়ে ধর্ষণ ও ধর্মান্তরণ করা ইত্যাদি নানা অত্যাচার চলছে৷
দেশভাগের পর পূর্ব পাকিস্তান থেকে ব্যাপক হারে হিন্দু বিতারণ ঘটলেও দেশের জনসংখ্যা প্রয় ২৯ শতাংশ তখনও সেখানে হিন্দু ছিল৷ বর্তমানে সেই সংখ্যাটা নেমে সাত শতাংশে দাঁড়িয়েছে৷ ঢাকার একটি অনলাইন পত্রিকার সমীক্ষায় বাংলাদেশে সংখ্যাতিত বাবে হিন্দু কমে যাওয়ার কারণ হিসেবে নারী নির্যাতন ও ধর্মান্তরকরণকেই দায়ী করা হয়েছে৷ ঐ সমীক্ষা অনুযায়ী গত ২৫ বছরে ৫৩ লক্ষ হিন্দু নিখোঁজ৷ এদের ভবিষ্যৎ যে কী তা বলার অপেক্ষা রাখে না৷ বাংলাদেশের সরকার সে দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে৷ সম্প্রতি আইএস- এর মতো জঙ্গী সংগঠন বাংলাদেশে ঘাঁটি গেড়েছে৷
এই অবস্থায় ধর্ম জাগরণ সমিতি সর্ব স্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে৷ সমিতি দাবী করেছে বাংলাদেশের সমস্ত সংখ্যালঘু ধর্মীয় প্রতিষ্ঠান ও এদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করতে হবে৷ দেশে আইনের শাসন কঠোর ভাবে বলবৎ করে সংখ্যালঘুদের শঙ্কাহীন জীবনযাপনের ব্যবস্থা করতে হবে৷ সমিতি ভারত সরকারের কাছেও আবেদন রেখেছে বাংলাদেশের সংখ্যালঘুদের অস্তিত্ব রক্ষার জন্য রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক ও প্রয়োজনে সামরিক সহায়তা সহ যে কোনও ব্যবস্থা গ্রহণে ভারত সরকার যেন পিছপা না হয়৷ সমিতির অভিমত, বাংলাদেশে তালিবাণীকরণ হলে ভারত অক্ষত থাকবে না, এটা মনে রাখা প্রয়োজন৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top