News Flash

  • Home
  • Uncategorized
  • সাসপেন্ডেড আইপিএস জয়দ্বীপ নায়েক গ্রেপ্তার ইউপিতে
Image

সাসপেন্ডেড আইপিএস জয়দ্বীপ নায়েক গ্রেপ্তার ইউপিতে

handcuffনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই৷৷ সাসপেন্ডেড আইপিএস অফিসার জয়দ্বীপ নায়েককে ওড়িশার ভিজিলেন্স টিম উত্তর প্রদেশের গাজিয়াবাদ থেকে গ্রেপ্তার করেছে শনিবার৷ অর্থ আত্মসাতের মামলায় অভিযুক্ত আইপিএস অফিসার জয়দ্বীপ নায়েক গত কয়েকদিন ধরে পলাতক ছিলেন৷ অবশেষে শনিবার তাঁকে জালে তোলতে পেড়েছে ওড়িশার ভিজিল্যান্স টিম৷ সূত্র অনুসারে জানা গিয়েছে, গাজিয়াবাদ সিজেএম আদালতে ট্রানজিট রিমান্ডের জন্য তাঁকে সোপর্দ করা হয়৷ তাঁর বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধক আইনের ধারা ১৩ (২), ১৩ (১)(সি)(ডি) এবং ভারতীয় দন্ডবিধির ৪৬৭, ৪৬৮, ৪০৯ এবং ১২০ (বি) ধারায় মামলা রুজু করা হয়েছে৷ ওড়িশায় থাকাকালীন জয়দ্বীপ নায়েক ৮৮ লক্ষ টাকা আত্মসাতের ঘটনায় জড়িয়ে পড়েন৷ এই ঘটনার পরিপ্রেক্ষিতে ত্রিপুরা সরকার তাঁকে সাসেপন্ড করেছে অগ্ণিনির্বাপক দপ্তরের অধিকর্তার পদ থেকে৷

Releated Posts

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top