News Flash

  • Home
  • Uncategorized
  • স্ত্রীর জ্ঞাতসারে ষোল বছর ধরে শ্যালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার ব্যাঙ্ক ম্যানেজার
Image

স্ত্রীর জ্ঞাতসারে ষোল বছর ধরে শ্যালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার ব্যাঙ্ক ম্যানেজার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই৷৷ স্ত্রীর জ্ঞাতসারে ভিত্তিতে টানা ষোল বছর যাবত শ্যালিকাকে ধর্ষণ ও নির্যাতন৷ শেষ

ফাইল ছবি
ফাইল ছবি

পর্যন্ত নির্যাতিতা শ্যালিকার অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করেছে ব্যাঙ্ক ম্যানেজারকে৷ সেই সঙ্গে ম্যানেজারের ছেলেকেও গ্রেপ্তার করা হয়েছে৷ পালিয়ে আত্মগোপন করেছে ম্যানেজারের স্ত্রী৷ ঘটনাকে কেন্দ্র করে রাজধানী আগরতলায় ছিঃ ছিঃ রব উঠেছে৷ ধৃত ব্যাঙ্ক ম্যানেজারের নাম নেপাল বৈদ্য৷ ছেলের নাম প্রীতম বৈদ্য৷ অভিযুক্ত নেপাল বৈদ্যের স্ত্রী যুথিকা বৈদ্য পলাতক৷
সংবাদে প্রকাশ, শ্যালিকাকে নিজ বাড়িতেই রেখে ধর্ষণ ও নির্যাতন চালানো হত ষোল বছর যাবৎ৷ নির্যাতিতা মহিলার অভিযোগ নানা রকম প্রলোভন দিয়ে বাড়িতে রেখে শোল বছর ধরে লিভ টুগেদার করছে এসবিআইয়ের টিএলএ ব্রাঞ্চের ডেপুটি ম্যানেজার নেপাল বৈদ্য৷ এই ঘটনা সম্পর্কে নেপাল বৈদ্যের স্ত্রী যুথিকা বৈদ্যও অবগত রয়েছেন৷ কিন্তু মহিলাকে বিয়ে করতে রাজি হয়নি নেপাল বৈদ্য৷ এই নিয়ে প্রায়শই নেপাল বৈদ্যের সঙ্গে মহিলার ঝামেলা হয়৷ গত কয়েকদিন আগেও তাদের মধ্যে ঝগড়া হয়৷ এই সময় নেপাল বৈদ্যের ছেলে প্রীতম বৈদ্য মহিলাকে বেধরক মারধর করে৷ এরপরই ঐ মহিলা দ্বারস্থ হন পুলিশের৷ নেপাল বৈদ্যের বিরুদ্ধে প্রতারণা, ধর্ষণের অভিযোগ, তার ছেলের বিরুদ্ধে মহিলাকে মারধর করার অভিযোগের ভিত্তিতে পূর্ব মহিলা থানায় মামলা দায়ের করেন নির্যাতিতা মহিলা৷ এই মামলার ভিত্তিতে পুলিশ নেপাল বৈদ্যকে গ্রেপ্তার করে৷ সঙ্গে গ্রেপ্তার করে তার ছেলেকেও৷ ধর্ষিতার অভিযোগ মামলা না করার জন্য তাকে ম্যানেজার বিভিন্ন সময় ভয়ভীতিও প্রদর্শন করেছেন৷ তারপরও তিনি অনঢ় ছিলেন৷ পুলিশ শনিবার সকাল ১১টা নাগাদ পঞ্চাশ বছর বয়সী ব্যাঙ্ক ম্যানেজার নেপাল বৈদ্যকে গ্রেপ্তার করে৷ পরে তাকে কোর্টে সোপর্দ করা হয়৷ জানা গিয়েছে বিচারক তাকে জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছেন৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top