News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্মনগরে রেল অবরোধ করে সমালোচনার মুখে তৃণমূল
Image

ধর্মনগরে রেল অবরোধ করে সমালোচনার মুখে তৃণমূল

tmcনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই৷৷ রাজ্যের স্বার্থে আন্দোলনে নেমে রাজ্যবাসীদের ভুগান্তির মুখে ঠেলে দিল তৃণমূল৷ রেলের দাবীতে রেল অবরোধ আন্দোলন সংগঠিত করে মঙ্গলবার ধর্মনগরে প্রায় ঘন্টাখানেক রেল যাত্রীদের ভুগান্তির মুখে ঠেলে দেয় তৃণমূল৷ এদিন, কংগ্রেস ত্যাগী বিধায়ক বিশ্ববন্ধু সেনের নেতৃত্বে প্রায় ছয় সাতশ তৃণমূল কর্ম সমর্থক ধর্মনগরে রেল অবরোধ করেন৷ আগরতলা-শিলচরগামী পেসেঞ্জার ট্রেনটি ধর্মনগরে গিয়ে অবরোধের কারনে আটকা পড়ে যায়৷ তৃণমূলের দাবী ধর্মনগরের যাত্রীদের কথা মাথায় রেখে মিটার গেজ চলাকালীন সময়ে আগরতলা- ধর্মনগর রুটে যে দুটি ট্রেন প্রতিদিন যাওয়া আসা করত তা পুনরায় চালু করতে হবে৷ এই দাবীতে ইতিমধ্যে গত ১৫ জুলাই আগরতলা স্টেশন ম্যানেজারের কাছে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজারের উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করেছিল তৃণমূলের যুব সংগঠন৷ সেদিন হুমকির সুরে জানানো হয়েছিল আগষ্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যে দাবী পূরণ করা না হলে অনির্দিষ্ট কালের জন্য রেল অবরোধ আন্দোলন সংগঠিত করবে তৃণমূল৷ তাতে প্রশ্ণ উঠেছে যেখানে সময় দেওয়া হয়েছিল সেই জায়গায় তার আগেই মঙ্গলবার রেল অবরোধ করে রাজ্যের যাত্রীদের ভুগান্তির মুখে ঠেলে দেওয়ার কী প্রয়োজনীয়তা ছিল৷ এমনিতেই জাতীয় সড়কের বেহালে যোগাযোগ ব্যবস্থা বিপর্য্যস্ত , তার মধ্যে রেল অবরোধ আন্দোলনকে ঘিরে যাত্রী সাধারণ সমালোচনায় মুখর হন৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top