News Flash

  • Home
  • Uncategorized
  • পাইপ ফেটে জলে থৈ থৈ রাজপথ, দপ্তর কর্তৃপক্ষের উদাসীনতায় ক্ষোভ
Image

পাইপ ফেটে জলে থৈ থৈ রাজপথ, দপ্তর কর্তৃপক্ষের উদাসীনতায় ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই৷৷ পাইপ ফেটে গ্যালন গ্যালন জল রাজপথে৷ শহরের বিভিন্ন এলাকায় পানীয় জল সরবরাহ বিঘ্নিত হয়েছে৷ যান চলাচল ব্যাহত হয়েছে৷ পথচারীদের চলাফেরায় ব্যাঘাত সৃষ্টি হয়েছে৷ ঘটনা রবিবার সকাল নয়টা নাগাদ আইজিএম চৌমুহনী এলাকায়৷
সংবাদে প্রকাশ, গত বেশ কিছুদিন যাবৎ ঐ এলাকায় রাস্তর পাশে খনন কাজ চলছে৷ খনন কাজের সাথে যুক্ত কর্মীরা হয়তো এই পাইপটি কেটে ফেলে৷ রবিবার সকাল নয়টা নাগাদ এই পাইপ ফেঁটে যায়৷ প্রচুর পরিমানে জল রাস্তার উপর ছিটে পড়তে থাকে৷ প্রায় এক ঘন্টা যাবৎ অনবরত জল বেরুতে থাকে৷ তাতে কোন হেলদোল নজরে আসেনি পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের কর্মীদের৷ ঘন্টাখানেক পর দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেন৷ ফেঁটে যাওয়া পাইপ সংস্কার করেন৷ এই সময়ের মধ্যে ঐ সড়কে যান চলাচল বিঘ্নিত হয়েছে৷ পাশাপাশি পথচারীদেরও সমস্যায় পড়তে হয়েছে৷ প্রশ্ণ উঠেছে যেসব কর্মীরা সেখানে খনন কাজে নিযুক্ত ছিলেন তাদের দায়িত্ব কর্তব্য নিয়ে ক্ষোভ ধুমায়িত হচ্ছে৷ প্রায়শই রাস্তার পাশে পানীয় জলের পাইপ কেটে ফেলা হয়৷ এমনকি গ্যাস পাইপ লাইন সহ টেলিফোন লাইনও কেটে ফেলা হয়৷ এইসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় বিস্মিত সাধারণ জনগণ ও দুর্ভোগের শিকার হওয়া মানুষজন৷ এদিকে, এদিন জলের পাইপ ফেটে যাওয়াও আশেপাশে জল সরবরাহ বিঘ্নিত হয়েছে৷

Releated Posts

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top