News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক রাজ্য নয়, পাহাড়ীদের উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে আলোচনা ‘নেডা’র বৈঠকে
Image

পৃথক রাজ্য নয়, পাহাড়ীদের উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে আলোচনা ‘নেডা’র বৈঠকে

NE INDIAনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই৷৷ পৃথক রাজ্যের দাবি মেনে নেওয়া হবে না সে কারণে নেডা’র বৈঠক এড়াল আইপিএফটি৷ বিজেপির উদ্যোগে নেডা’র বৈঠকে মূল আলোচ্য বিষয় ছিল উত্তরপূর্বাঞ্চলে উপজাতি সম্প্রদায়ের কল্যাণে ১১তম এবং ১২তম তপশিল কার্যকর করা৷ বিশেষ করে বিজেপি প্রদেশ সভাপতি রাজ্যের উপজাতি অংশের উন্নয়নে পৃথক রাজ্যের পথে না হেঁটে বরং তাদের কিভাবে বিভিন্ন দিক দিয়ে স্বচ্ছল করা যায় সে বিষয়ে গুরুত্ব দিয়েছেন৷ ফলে, পৃথক রাজ্যের দাবিতে যারা অনঢ় সেই আইপিএফটি এই বৈঠক এড়ানোর পথেই হেঁটেছে৷ ইতিমধ্যেই আইপিএফটি অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল নেডা’র বৈঠকে গিয়ে পৃথক রাজ্যের দাবি পক্ষে কোন আওয়াজ উঠবে না৷ সেই অর্থে বিজেপির সাথে সমঝোতায় যাওয়ার আর কোন পথ খোলা রাখতে চাইছে না আইপিএফটি৷
বুধবার গুয়াহাটিতে নেডা’র (নর্থ ইস্ট ডেমোক্রেটিক এলায়েন্স) একদিনের বৈঠক অনুষ্ঠিত হয়৷ ঐ বৈঠকে ডোনার মন্ত্রী ডা জিতেন্দ্র সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতি মন্ত্রী কিরেণ রিজিজু এবং রেল প্রতিমন্ত্রী রাজেন গোহেন উপস্থিত ছিলেন৷ এছাড়াও উপস্থিত ছিলেন দশটি আঞ্চলিক দলের নেতৃবৃন্দ, নাগাল্যান্ড, সিকিম, আসাম এবং অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রীরা৷ এছাড়াও ছিলেন বিজেপি সাধারণ সম্পাদক রামমাধব এবং রামলালজি এবং পূর্বোত্তরে বিজেপির ১২ জন সাংসদ সহ বিজেপি প্রদেশ সভাপতি বিপ্লবকুমার দেব ও রাজ্য প্রভারী সুনীল দেওধর৷
এই বৈঠক থেকে অনেকটাই স্পষ্ট হয়ে গেছে যে, পৃথক রাজ্যের দাবি না ছাড়লে আইপিএফটির সাথে বিজেপির সমঝোতা সম্ভব নয়৷ বিজেপি প্রদেশ সভাপতি স্পষ্ট বলেন, আইপিএফটির সাথে সমঝোতার প্রশ্ণে এখনো কোন আলোচনার সময় আসেনি৷ তবে, পৃথক রাজ্যের দাবিতে আইপিএফটি অনঢ় থাকলে তাদের সাথে সমঝোতার পথে হাঁটা অনেকটাই মুশকিল৷ এদিনের বৈঠকে নেডা কনভেনার হেমন্তবিশ্ব শর্মাকে সংবিধানের ১১তম এবং ১২তম তপশিল কার্যকরের জন্য লিখিত প্রস্তাব দিয়েছেন বিজেপি প্রদেশ সভাপতি৷
সূত্র অনুসারে জানা গেছে, চলতি মাসেই গুয়াহাটিতে নেডা’র নতুন সচিবালয়ের উদ্বোধন হতে যাচ্ছে৷ এদিনের বৈঠকে এবিষয়েও আলোচনা হয়েছে৷ পাশাপাশি পূর্বোত্তরে রাজ্যগুলিতে উপজাতিরা কি কি ভাবে বঞ্চিত হচ্ছেন সে বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিতে নেডা’র কনভেনার হেমন্তবিশ্ব শর্মাকে এদিনের বৈঠক থেকে দায়িত্ব দেওয়া হয়েছে৷ সম্ভবত মণিপুর এবং মিজোরাম দিয়ে চলতি মাসেই তিনি সফর শুরু করবেন৷
এছাড়া এদিনের বৈঠকে মোদি সরকারের পূর্বোত্তরের জন্য যে সমস্ত উন্নয়নমূলক কাজ হয়েছে সে বিষয়েও চর্চা করেছেন কেন্দ্রীয় মন্ত্রিরা৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top