News Flash

  • Home
  • Uncategorized
  • সাতচাঁদ ব্লকে ঘুঘুর বাসা,অর্থ লুটপাটের অভিযোগ
Image

সাতচাঁদ ব্লকে ঘুঘুর বাসা,অর্থ লুটপাটের অভিযোগ

বিশেষ প্রতিনিধি, সাব্রুম, ৯ জুলাই৷৷ দীর্ঘ দিন ধরে লুটপাটের এক অসীম প্রতিযোগীতা চলছে সাব্রুমের সাতঁচাদ ব্লকের একশ্রেনীর ইঞ্জিনীয়ারদের মধ্যে৷ এমনিতে অডিট রিপোর্টের হিসাবের গড়মিল প্রকাশ্যে আশায় মুখ পুড়ছে ব্লক কর্তাদের৷ ঝড় উঠছে রাজ্য প্রশাসনের৷ তবুও লুঠপাটের বহর থামতেই চাইছে না৷ দপ্তরের এক শ্রেনীর ইঞ্জিনীয়ার বিভিন্ন নির্মান কাজে নিম্ন মানের কাজ করিয়ে লুটেপুটে খাছে লক্ষ লক্ষ টাকা৷ বিডিও জগন্নাথ৷ প্রতি নির্মাণ কাজের গুনগত মান পাবে না, কিংবা কোন তদন্তের ধার ধারেনা৷ বিডিওর আশ্রয়ে ও প্রশ্রয়ে দপ্তরের করিৎ কর্মা ইঞ্জিনীয়ার অর্থ পিপাষুদের মতন অর্থ লুটেপুটে খাচ্ছে৷
সাঁতচাদ ব্লকের ইঞ্জিনীয়ার বিক্রম ত্রিপুরা বিডিও সাহেবের অতি ঘনিষ্ঠ হওয়ার সুবাদে অন্যান্য ইঞ্জিনীয়ারদের ব্রাত্য রেখেই কয়েক কোটি টাকার তুলে দিয়েছেন উনার হাতে৷ বর্তমানে সাঁতচাদ ব্লকের অন্তর্গত দক্ষিণ কালাদেবা এডিসি ভিলেজের ঠিক ঢিলছুড়া দূরত্বে ৯৫ মিটারের রাস্তায় পাশে দিয়ে ড্রেনের নিম্নমানের কাজ করেছেন ইঞ্জিনীয়ার বীক্রম ত্রিপুরা৷ এই ৯৫ মিটার ড্রেনের কাজ করার জন্য বরাদ্দ হয় ৪১,১৯৮৩ টাকা৷ সূত্রের খবর বিক্রম ত্রিপুরা যেখানে কাজ করতে যায় সেখানেই পঞ্চায়েতের নেতাদেরকে টাকা দিয়ে মুখ বন্ধ করে কাজ করেন৷ এতে এলাকার কোন লোক ভয়ে মুখ খুলতে চাননা৷ এই বার মুখ খুলে শিকার হলেন বিক্রম ত্রিপুরার কাজের রাজমিস্ত্রী৷ রাজমিস্ত্রী বলেন খুব নিম্নমানের চিপ্স ও কম সিমেন্ট দিয়ে কাজ করে নিয়েছেন৷ এই কারনে ৬ মাসের মধ্যে বৃষ্টি হলেই ড্রেনটি ভেঙ্গে পরবে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top