News Flash

  • Home
  • Uncategorized
  • সিনেমার টিকিট ও খাবারের ওপরে সেস বসানোর প্রস্তাব হরিয়ানা গো সেবা আয়োগের
Image

সিনেমার টিকিট ও খাবারের ওপরে সেস বসানোর প্রস্তাব হরিয়ানা গো সেবা আয়োগের

চন্ডিগড়, ৯ জুলাই (হি.স) : গো-পালনের খরচ তুলতে সিনেমার টিকিট ও খাবারের ওপর সেস বসানোর প্রস্তাব দিল হরিয়ানা গো সেবা আয়োগ| ওই সেসের টাকা দেওয়া হবে গো কল্যাণ তহবিলে| প্রস্তাবটি মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে|
ওই প্রস্তাবে বলা হয়েছে, সিনেমার টিকিটে বসানো হোক ৫ শতাংশ সেস | সিনেমার টিকিটে বর্তমানে ২০ শতাংশ বিনোদন কর লাগু রয়েছে | তার ওপর এই অতিরিক্ত পাঁচ শতাংশ কর বসানোর প্রস্তাব| এখানেই থেমে থাকেনি আয়োগ| বলা হয়েছে কোনও ব্যাঙ্কোয়েট বুক করার সময়ে ২,১০০ টাকা অতিরিক্ত দিতে হবে ওই গো কল্যাণ খাতে| এছাড়া সরকার যেসব মন্দির দেখভাল করে সেইসব মন্দির থেকে আয়ের ৫০ শতাংশ ওই খাতে দিতে হবে| সরাকারী মান্ডি থেকে বস্তাপিছু গম বিক্রির ক্ষেত্রে ১ টাকা দিতে হবে| এভাবেই বছরে একশো কোটি টাকা আয় হতে পারে বলে অয়োগ মনে করছে|
গরু রক্ষার জন্য সম্প্রতি হরিয়ানা সরকার এক আইপিএস অফিসারের নেতৃত্বে একটি টাস্কফোর্স গঠন করেছে| আধুনিক গো-শালা নির্মানের জন্য সরকার ইতিমধ্যেই ২০ কোটি টাকা বরাদ্দ করেছে| এবার আরও টাকা তুলতে ওই ট্যাক্স বাসনোর চিন্তা করা হচ্ছে| এর আগে এই খাতে প্রতি বোতল মদে ২ টাকা লেভি চাপানো হয় | এই ধর্নের ট্যাক্স প্রস্তাবে হরিয়ানা গো সেবা আয়োগের প্রধান ও আরএসএস নেতা বনিরাম মঙ্গলা জানিয়েছে, হরিয়ানার কিছু গো শালা-কে দত্তক দেওয়ার অনুরোধ করা হয়েছে তিরুপতি মন্দিরকে| রাজ্যে বর্তমানে ৪২৫টি গো শালা রয়েছে| সেখানে গরুর সংখ্যা ৩ লাখ ১২ হাজার|-

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top