News Flash

  • Home
  • Uncategorized
  • শান্তিরবাজারে কংগ্রেস ভেঙে চুরমার, তৃণমূলে চারশ পরিবার
Image

শান্তিরবাজারে কংগ্রেস ভেঙে চুরমার, তৃণমূলে চারশ পরিবার

cong trinamolনিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৮ জুলাই৷৷ শান্তিরবাজার মহকুমায় কার্যত কংগ্রেসকে একেবারে নিশ্চিহ্ণ করে আজ শান্তিরবাজার বিধানসভা ক্ষেত্রে প্রাক্তন উপাধ্যক্ষ গৌরী শংকর রিয়াংয়ের নেতৃত্বে ব্লক কংগ্রেসের সভাপতি যুব কংগ্রেসের সভাপতি, মহিলা কংগ্রেসের সভানেত্রী, ও সকাল সদস্য সদস্যা গণ শ্রমিক সংগঠনের নেতৃত্ব ও কমীবৃন্দ এবং ১০ পরিবার সিপিএম সহ প্রায় চার শতাধিক পরিবার  তৃণমূল কংগ্রেসে যোগ দেয়৷ শান্তিরবাজার তৃণমূল ভবনে তাদের বরণ করেন তৃণমূলের চেয়ারম্যান রতন চক্রবর্তী, বিধায়ক আশিষ সাহা, যুব নেতা সুশান্ত চৌধুরী তৃণমূল নেতা অমল মল্লিকরা৷ এরপর শান্তিরবাজারে একটি মিছিল সংগঠিত করে বাজারে বাজার সভা করে৷ সিপিএম-কংগ্রেসের অনৈতিক জোট, রাজ্যে ক্রমাগত নারী নির্যাতন, ধর্ষণ সিপিএমের দীর্ঘ অপশাসন, লুটতরাজ কর্মচারী বঞ্চনা সহ একাধিক ইস্যু নিয়ে সরব হন নেতৃত্বরা৷ আজকের এই যোগ দানের ফলে দক্ষিণ জেলায় কার্যত কংগ্রেস কোমায় আচ্ছন্ন৷ আগামী ১০ জুলাই ঋষ্যমুখ বিধানসভায় যোগদান  পর্বশেষ হলে সমগ্র জেলায় কংগ্রেস সাইনবোর্ডে পরিণত হবে৷ পাশাপাশি ভাঙছে সিপিএম ও বিজেপিও৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top