News Flash

  • Home
  • Uncategorized
  • গুজরাটে কেজরিওয়াল, তোপ দাগলেন মুখ্যমন্ত্রীকে
Image

গুজরাটে কেজরিওয়াল, তোপ দাগলেন মুখ্যমন্ত্রীকে

রাজকোট, ৯ জুলাই (হি.স.): আগামী বছর গুজরাটে বিধানসভা নির্বাচন| আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের নজর এখন সে দিকেই| প্রধানমন্ত্রীর রাজ্যে প্রচারের লক্ষ্যে শনিবার রাজকোটে গেলেন কেজরিওয়াল| মুখ্যমন্ত্রী আনন্দীবেন প্যাটেলকে তোপ দেগে শুরু করে দিলেন ভোট প্রচার| আপ সুপ্রিমো বললেন, ২ দিনের সফরে গুজরাটে এসেছিলেন তিনি| রবিবার সুরাটে বণিকসভার একটি অনুষ্ঠান যোগ দেওয়ার কথা ছিল তাঁর| কিন্তু মুখ্যমন্ত্রী আনন্দীবেন প্যাটেলের চাপে সুরাটের ব্যবসায়ীরা অনুষ্ঠানটি বাতিল করেন| গণতন্ত্রে সকলের কথা বলার স্বাধীনতা থাকা দরকার| তাঁর দিল্লিতে অন্তত তা আছে|
তবে জানিয়ে দিলেন, বণিকসভার অনুষ্ঠান বাতিল হলেও গুজরাট ছাড়ছেন না| রবিবার গির, জুনাগড়, রাজকোটের গ্রাম ঘুরে দেখবেন| এদিন আপ নেতা কুমার বিশ্বাস এবং পরিবারকে নিয়ে সোমনাথ মন্দিরেও যান কেজরিওয়াল|

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top