News Flash

  • Home
  • Uncategorized
  • পিছিয়ে গেল ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সের কাউন্সেলিং
Image

পিছিয়ে গেল ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সের কাউন্সেলিং

EDUCATIONNNনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুলাই৷৷ ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সের কাউন্সেলিং একদিন পিছিয়ে গেছে৷ ৭ তারিখ ঈদ উপলক্ষ্যে রাজ্য সরকার ছুটি ঘোষণা করায় জয়েন্ট এন্ট্রান্সের কাউন্সেলিং ৮ তারিখ থেকে শুরু হবে৷ ফলে, পূর্বের ঘোষিত সূচী অনুযায়ী কাউন্সেলিংয়ের তারিখ একদিন করে পিছিয়ে যাবে৷ বুধবার সাংবাদিক সম্মেলনে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান একথা জানিয়েছেন৷
তিনি জানান, পিসিবি গ্রুপের কাউন্সেলিং ৮, ৯, ১০ ও ১১ জুলাই অনুষ্ঠিত হবে৷ পিসিএম গ্রুপের কাউন্সেলিং ১২, ১৩, ১৪ এবং ১৫ জুলাই অনুষ্ঠিত হবে৷ সময় এবং স্থান অপরিবর্তিত রয়েছে৷ এদিকে, এবছর জয়েন্ট এন্ট্রান্সে ৩৬১টি আসন বেড়েছে৷ তবে, কেবল পিসিএম গ্রুপেই আসন বেড়েছে৷ এবছর পিসিবি গ্রুপে মোট আসন সংখ্যা ৫১৭ এবং পিসিএম গ্রুপে মোট আসন সংখ্যা ৫৯৭৷
এদিন তিনি জানান, সরকারি ছুটির তালিকায় ঈদের ছুটি উল্লেখ ছিল ৬ জুলাই৷ সে মোতাবেক জয়েন্ট এন্ট্রান্সের কাউন্সেলিং ৭ তারিখ থেকে শুরু হবে বলে ঘোষণা দেওয়া হয়েছিল৷ কিন্তু মঙ্গলবার রাজ্য সরকারের সাধারণ প্রশাসন এক বিজ্ঞপ্তিতে জানায়, ঈদের ছুটি ৬ জুলাইয়ের বদলে ৭ জুলাই৷ এই কারণেই কাউন্সেলিংয়ের দিন বদল করা হয়েছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top