News Flash

  • Home
  • Uncategorized
  • টাকা নেই, এখনই বকেয়া ডিএ হবেনাকর্মচারীদের, জানালেন অর্থমন্ত্রী
Image

টাকা নেই, এখনই বকেয়া ডিএ হবেনাকর্মচারীদের, জানালেন অর্থমন্ত্রী

Bhanuনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই৷৷ রাজ্যের সরকারী শিক্ষক কর্মচারীদের মুখে অতি সহজে হাসি ফুটবে না৷ অর্থমন্ত্রী ভানুলাল সাহার বক্তব্যে একথাই স্পষ্ট৷ রবিবার মহাকরণে সাংবাদিকদের তিনি জানিয়েছেন, বকেয়া ডিএ প্রদান এবং নয়া বেতন কমিশন চালু করার বিষয়ে রাজ্য সরকার ক্ষমতা অনুযায়ী সিদ্ধান্ত নেবে৷ এর জন্য প্রচুর অর্থের প্রয়োজন রয়েছে৷ এদিকে, বকেয়া ডিএ প্রদান নিয়ে উচ্চ আদালতের রায় মানতে গেলে আরও অনেক টাকার প্রয়োজন৷ ফলে এই বিষয়ে রাজ্য সরকার এখনই কোন চিন্তা ভাবনা করেনি৷ আর্থিক সংকটের কারণে নানা দিক বিবেচনা করেই রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে বলে অর্থমন্ত্রী জানিয়েছেন৷
এদিন তিনি বলেন, কেন্দ্রীয় সরকার নতুন বেতন কমিশনের সুপারিশ অনুমোদন দিয়েছে৷ কেন্দ্র কর বাবদ যা পেয়ে থাকে তা প্রচুর টাকা৷ তা সত্বেও কেন্দ্রীয় সরকার সপ্তম বেতন কমিশনের মোতাবেক কেন্দ্রীয় কর্মচারীদের বেতন দিতে চিন্তায় পড়েছে৷ রাজ্যের সরকারী শিক্ষক কর্মচারীদের বিষয়ে রাজ্য সরকার কোন আলোচনা এখনও পর্যন্ত করেনি৷ বেতন ভাতা পেনশন ইত্যাদি মিটাতে গিয়ে কেন্দ্রীয় সরকার যা অর্থ দেওয়ার কথা তা সবটা দিচ্ছেনা বলে তিনি অভিযোগ করেন৷ সুনির্দিষ্ট তথ্য তুলে ধরে অর্থমন্ত্রী জানান, গত বছর ঐ খাতে পাঁচশ কোটি টাকা কম পেয়েছে রাজ্য সরকার৷ এবছর মাসিক গড় হিসাবে যা পরিমাণ অর্থ মিলছে তাতে ১১৫৬ কোটি টাকা রাজ্য কম পাবে বলে আশঙ্কা করা হচ্ছে৷ তিনি জানান, কাগজে কলমে কেন্দ্রীয় সরকার যা দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল সেটাও পাওয়া যাচ্ছে না৷
এদিন তিনি রাজ্যের আর্থিক সংকটের প্রসঙ্গটি তুলে ধরে বলেন, সরকারী শিক্ষক কর্মচারীদের বকেয়া ৪৬ শতাংশ ডিএ প্রদান করতে হলে প্রতি বছর অতিরিক্ত ১৬০০ কোটি টাকা প্রয়োজন রাজ্যের৷ বর্তমানে ৭৯ শতাংশ ডিএ দেওয়া হচ্ছে সরকারী শিক্ষক কর্মচারীদের৷ আর্থিক সংকটের বিষয়ে তথ্য তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, সরকারী শিক্ষক কর্মচারীদের সমস্ত বকেয়া মিটিয়ে দিতে গেলে গড়ে মাথাপিছু ১ লক্ষ টাকা করে বাড়াতে হবে প্রতিবছরে৷ বর্তমানে রাজ্যে প্রায় ১ লক্ষ ১০ হাজার নিয়মিত কর্মচারী, ৪৯ হাজার চুক্তিভিত্তিক কর্মী এবং ৫০ হাজারের মতো পেনশনার রয়েছে৷ ফলে প্রায় দুই লক্ষাধিক সরকারী শিক্ষক কর্মচারী ও পেনশারদের গড়ে মাথাপিছু ১ লক্ষ টাকা করে বাড়াতে গেলে যে বিপুল অর্থের প্রয়োজন তা এখনই বন্দোবস্ত করা রাজ্য সরকারের পক্ষে সম্ভব নয়৷ তাই সরকারী শিক্ষক কর্মচারীদের বেতন সংক্রান্ত সমস্ত দাবী দাওয়া এই মুহুর্তে পূরণ করার কোন প্রতিশ্রুতি দেওয়া সম্ভব নয়৷ কারণ, প্রতিশ্রুতি দিলে তা পূরণ করতে রাজ্য সরকার বাধ্য৷ আবার রাজ্যের ঋণের বোঝা বাড়ানো সম্ভব নয়৷ তাই তিনি বলেন, অর্থের যোগান হলেই সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে৷ তাতে সরকারী শিক্ষক কর্মচারীদের খুশি কিংবা অখুশি হওয়ার কোন কারণ নেই বলে অর্থমন্ত্রী মনে করেন৷ পাশাপাশি জানান, আর্থিক সীমাবদ্ধতার মধ্যে যা করা সম্ভব তা রাজ্য সরকার নিশ্চই করবে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top