News Flash

  • Home
  • Uncategorized
  • জিবিতে চোরের দৌরাত্ম্য, দুই যুবককে গণধোলাই
Image

জিবিতে চোরের দৌরাত্ম্য, দুই যুবককে গণধোলাই

thief_by_beachrain-d47s4sbনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই৷৷ জি বি হাসপাতালে চিকিৎসাধীন রোগীর মোবাইল সহ অন্যান্য সামগ্রী চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে গেল দুই যুবক৷ ধৃতরা হল সুব্রত দে এবং লিটন সরকার৷ তাদেরকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে উপস্থিত জনগণ৷
সংবাদে প্রকাশ, প্রায়শই জি বি হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাদের নিকটাত্মীয়দের মোবাইল ও অন্যান্য সামগ্রী চুরি হয়ে যাচ্ছে৷ একটি চোর চক্র হাসপাতালে সক্রিয় রয়েছে৷ শুক্রবার দুপুরে ঐ দুই যুবক জি বি হাসপাতালে রোগীর কাছ থেকে মোবাইল ও অন্যান্য সমগ্রী হাতিয়ে নেয়৷ উপস্থিত কিছু লোক বিষয়টি প্রত্যক্ষ করে তাদের আটক করে৷ ক্ষুব্ধ জনতা তাদের মারধর করে৷ পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷ জানা গিয়েছে, ঐ দুই যুবক আগেও চুরির দায়ে জি বি হাসপাতালে ধরা পড়েছিল৷ এদিকে, রোগী ও রোগী পরিবারের সদস্যদের পক্ষ থেকে হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবী উঠেছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top