News Flash

  • Home
  • Uncategorized
  • হার্ডকোর জুমিয়া পুনর্বাসনে হচ্ছে আরও ১০০ গুচ্ছগ্রাম
Image

হার্ডকোর জুমিয়া পুনর্বাসনে হচ্ছে আরও ১০০ গুচ্ছগ্রাম

Naresh Jamatiaনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন৷৷ আরো ১০০টি গুচ্ছ গ্রাম গড়ে তুলতে চলেছে রাজ্য সরকার৷ এডিসি এলাকাতে এই গুচ্ছগ্রামগুলি গড়ে তোলা হবে৷ মূলত ধলাই, গোমতী এবং উত্তর জেলাতে এই গুচ্ছগ্রামগুলি গড়ে তোলা হবে৷ মঙ্গলবার মহাকরণে গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী নরেশ জমাতিয়া জানিয়েছেন, সারা রাজ্যে ২১টি গুচ্ছ গ্রাম রয়েছে৷ আরো ১০০টি গুচ্ছ গ্রাম গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ হার্ডকোর জুমিয়া যারা এখনো টংঘরেই বসবাস করছেন তাদের খোঁজে বের করে ঘর বানিয়ে দেওয়া হবে৷ মোট ৫৫০০টি ঘর বানানো হবে জুমিয়াদের জন্য৷ সে মোতাবেক বাজেটে অর্থ বরাদ্দ হয়ে গেছে৷ প্রতি জুমিয়া পরিবারকে ঘর বানানোর জন্য ৭৫ হাজার টাকা এবং শৌচালয় নির্মাণে ১২ হাজার টাকা করে প্রদান করা হবে৷ এছাড়া তাদেরকে রেগায় ৯৫ শ্রম দিবস বরাদ্দ করা হবে৷ প্রতি শ্রম দিবসে ১৭৫ টাকা করে মজুরি দেওয়া হবে৷ গ্রামোন্নয়ন মন্ত্রী জানান, জুলাই মাস থেকেই গুচ্ছ গ্রাম গড়ে তোলার কাজ শুরু হবে৷
এদিকে, ব্লক স্তরে বিডিও কনফারেন্সিংয়ে যোগাযোগ স্থাপনের ব্যবস্থা করা হচ্ছে৷ রাজ্যে ৪৬টি ব্লকে জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে বিডিও কনফারেন্সের ব্যবস্থা চালু হয়ে যাবে৷ ১২টি ব্লকে বিডিও কনফারেন্স চালু করা সম্ভব হবে না কারণ, সেখানে এখনো ইন্টারনেট সংযোগ পৌঁছায়নি৷ গ্রামোন্নয়নমন্ত্রী নরেশ জমাতিয়া বলেন, বেসরকারি সংস্থাকে ঐ ১২টি ব্লকে ইন্টারনেট সংযোগের দায়িত্ব দেওয়া হয়েছে৷ তারা জানিয়েছে, আগস্ট মাসের মধ্যে সেই ব্লকগুলিতে ইন্টারনেট সংযোগ স্থাপন করা সম্ভব হবে৷
এদিকে, মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে রেগা প্রকল্পের অধীন ২৮ জন টেকনিক্যাল এসিস্ট্যান্ট নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়েছে৷ গ্রামোন্নয়নমন্ত্রী জানিয়েছেন, এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা আইটি (ইনফরমেশন টেকনোলজি) ডিগ্রিধারী হতে হবে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top