News Flash

  • Home
  • Uncategorized
  • পাঠ্যপুস্তকে কমিউনিস্ট চিন্তাধারা তুলে ধরার অভিযোগ আনল বিজেপি
Image

পাঠ্যপুস্তকে কমিউনিস্ট চিন্তাধারা তুলে ধরার অভিযোগ আনল বিজেপি

BJPনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন৷৷ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের অধীন বিভিন্ন সুকলের নবম শ্রেণীর সমাজবিদ্যা পাঠ্যপুস্তকে কমিউনিস্ট চিন্তাধারা তুলে ধরা হয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি রাজ্য কমিটি৷ মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে বিজেপির তরফে অভিযোগ করে বলা হয়েছে নবম শ্রেণীর সমাজবিদ্যা পাঠ্যপুস্তকে স্বাধীনতার ইতিহাস মুছে ফেলা হয়েছে৷ এই পাঠ্যপুস্তক পড়ে ছাত্রছাত্রীরা ভারতের স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে কোন জ্ঞান অর্জন করতে পারবে না৷ তার বদলে পাঠ্য পুস্তকটির মলাটে লেনিনের ছবি তুলে ধরে রাজ্য বামফ্রন্ট সরকার দলীয়করণে মেতে উঠেছে বলে অভিযোগ করা হয়েছে৷ বিজেপির দাবি, এই পাঠ্যপুস্তকের মাধ্যমে ছাত্রছাত্রীদের এখন থেকেই কমিউনিস্ট ভাবধারায় দীক্ষিত করার ষড়যন্ত্র চলছে৷ বিজেপি রাজ্য কমিটি এই পাঠ্যপুস্তক বাজার থেকে তুলে নেওয়ার দাবী জানিয়েছে৷ পাশাপাশি দাবী করা হয়েছে সুকলে এই পাঠ্যপুস্তক নিষিদ্ধ করার৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top