News Flash

  • Home
  • Uncategorized
  • ভারত -বাংলাদেশ ত্রিপুরা সীমান্ত পুরো সীল করে দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার
Image

ভারত -বাংলাদেশ ত্রিপুরা সীমান্ত পুরো সীল করে দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন৷৷ ভারত বাংলাদেশ ত্রিপুরা সীমান্ত পুরো সীল করে দেওয়ার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয়

বিভিন্ন জেলার জেলা শাসক ও পুলিশ সুপার সহ সিএস এবং ডিজিপির সাথে বৈঠক করেন বর্ডার মেনেজম্যান্টের সচিব সুশীল কুমার৷ শুক্রবার মহাকরণে তোলা নিজস্ব ছবি৷
বিভিন্ন জেলার জেলা শাসক ও পুলিশ সুপার সহ সিএস এবং ডিজিপির সাথে বৈঠক করেন বর্ডার মেনেজম্যান্টের সচিব সুশীল কুমার৷ শুক্রবার মহাকরণে তোলা নিজস্ব ছবি৷

সরকার৷ যেখানে কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হবে না, সেসব জায়গায় অন্যকোন পদ্ধতি অবলম্বন করে সীমান্ত পুরো সীল করে দেওয়া হবে বলে জানান বর্ডার মেনেজম্যান্টের সচিব সুশীল কুমার৷ এনিয়ে শুক্রবার মহাকরণে মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের মহানির্দেশককে সঙ্গে নিয়ে বিভিন্ন জেলার জেলা শাসক ও পুলিশ সুপার এবং বিএসএফের সাথে বৈঠক করেছেন তিনি৷ এই বৈঠকে ভারত-বাংলাদেশ ত্রিপুরা সীমান্ত নিয়ে বিস্তারিত তথ্য এবং আগামীদিনের কার্য্যসূচীর রূপরেখা চূড়ান্ত করা হয়েছে৷ বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখী হয়ে শ্রীকুমার জানান, ২০১৭ সালের ডিসেম্বরের মধ্যে ভারত বাংলাদেশ ত্রিপুরা সীমান্ত পুরো সীল করে দেওয়া হবে৷ সেই মোতাবেক একটি একশন প্ল্যান নেওয়া হয়েছে৷ এর বিভিন্ন দিকগুলি খতিয়ে দেখা হয়েছে৷ বহু জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হলেও এখনও বেশ কিছু এলাকায় সীমান্ত উন্মুক্ত৷ অনুপ্রবেশ ঠেকানোই যেখানে মূল লক্ষ্য সেই বিষয়ে যে সমস্ত জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হয়নি সেখানে বিকল্প পদ্ধতি অবলম্বন করে সীমান্ত সীল করা হবে৷
এদিন তিনি জানান, ভৌগোলিক কারণে ত্রিপুরায় ভারত-বাংলাদেশ সীমান্তে কিছু স্থানে কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হয়নি৷ কিছু কিছু স্থানে সীমান্ত এলাকার জনগণ কাঁটাতারের বেড়া দেওয়ার ক্ষেত্রে অসহযোগিতা করছেন৷ এই বিষয়ে জেলা শাসকদের সাথে বিস্তারিত আলোচনা হয়েছে৷ তাদের নির্দেশ দেওয়া হয়েছে সীমান্ত এলাকার জনগণের সাথে আলোচনার মাধ্যমে তাদেরকে আশ্বস্থ করার জন্য৷
ভারত-বাংলাদেশ ত্রিপুরা সীমান্তের জিরো পয়েন্টে কাঁটাতারের বেড়া দেওয়ার প্রশ্ণে শ্রীকুমার জানান, এই বিষয়ে বাংলাদেশ সরকারের সাথে আলোচনার প্রয়োজন রয়েছে৷ তাদের সম্মতি ছাড়া একাজ সম্ভব নয়৷ এদিন তিনি স্পষ্ট জানিয়েছেন, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির সাথে যেসব আন্তর্জাতিক সীমানা রয়েছে সেগুলি খুব শীঘ্রই পুরোপুরি সীল করে দেওয়া হবে৷ ইতিমধ্যে আসামে ভারত-বাংলাদেশ সীমান্ত পুরোপুরি সীল করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ আগামী দুই বছরের মধ্যে এই কাজ সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top