News Flash

  • Home
  • Uncategorized
  • ইতিহাস গড়ার পথে ভারত, ৱুধবার ২০ টি উপগ্রহ মহাকাশে পাঠাবে ইসরো
Image

ইতিহাস গড়ার পথে ভারত, ৱুধবার ২০ টি উপগ্রহ মহাকাশে পাঠাবে ইসরো

বেঙ্গালুরু, ২১ জুন (হি.স.): ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র মুকুটে আরও একটি পালক যুক্ত হতে চলেছে| ৱুধবার একসঙ্গে ২০ টি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠাতে চলেছে ইসরো| ২২ জুন, ৱুধবার শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল, পিএসএলভি-সি ৩৪-এর মাধ্যমে মহাকাশে পাঠানো হবে স্যাটেলাইটগুলি| একইসঙ্গে মহাকাশে যাবে পৃথিবী পর‌্যবেক্ষণকারী মহাকাশযান কার্টোস্যাট-২|
এর আগে ২০০৮ সালের জুন মাসে একসঙ্গে ১০টি উপগ্রহ উত্ক্ষেপণ করেছে ইসরো| তবে এবারের উদ্যোগে জড়িয়ে আছে বড় ব্যবসায়িক সাফল্য| ২০টি উপগ্রহের মধ্যে ১৭টিই বিদেশের| ১৩টি মার্কিন যুক্তরাষ্ট্রের, ২টি কানাডার, জার্মানি এবং ইন্দোনেশিয়ার একটি করে উপগ্রহ রয়েছে| রয়েছে ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানের ২টি উপগ্রহও| একটি কক্ষপথেই পৌঁছে দেওয়া হবে সবগুলিকে| উল্লেখ্য, এখনও পর‌্যন্ত ৫৭টি বিদেশি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে ইসরো|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top