News Flash

  • Home
  • Uncategorized
  • আশুগঞ্জ বন্দর থেকে রড বোঝাই ট্রাক আখাউড়া সীমান্ত দিয়ে ঢুকল রাজ্যে
Image

আশুগঞ্জ বন্দর থেকে রড বোঝাই ট্রাক আখাউড়া সীমান্ত দিয়ে ঢুকল রাজ্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন৷৷ শুরু হল ভারত বাংলাদেশের নৌট্রানজিট পরিষেবার৷ লৌহজাত পণ্য সামগ্রীর ৮০ টন রড রবিবার আখাউড়া স্থলবন্দর দিয়ে রাজ্যে প্রবেশ করেছে৷ এর ফলে ভারত সরকার কর্তৃক উত্তরপূর্বাঞ্চলের রাজ্যগুলির জন্য বাংলাদেশের আশুগঞ্জ বন্দর দিয়ে পাঠানো পণ্য সামগ্রী আখাউড়া স্থল বন্দ দিয়ে চলাচল প্রক্রিয়া শুরু হয়ে গেল৷ ২০১৫ 00000000সালের ৬ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে নৌ প্রটোকল চুক্তি স্বাক্ষরিত হয়৷ এই চুক্তির অংশ হিসেবে গত বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বন্দরে ভারত সরকার কর্তৃক পাঠানো প্রায় এক হাজার টন লৌহজাত পণ্য সামগ্রী খালাস হয়৷ আশুগঞ্জ বন্দরে খালাসকৃত এই লৌহজাত স্থলবন্দর দিয়ে রাজ্যে প্রবেশ করে৷ ত্রিপুরা রাজ্য সরকারের আরডি দপ্তরের বিভিন নির্মাণ কাজের জন্যই এই রডগুলি ব্যবহৃত হবে৷ এদিন আখাউড়া স্থল বন্দরস্থিত ট্রান্সপোর্ট কোম্পানির ব্রাঞ্চ ম্যানেজার সুজিত রায় এই সংবাদ জানিয়েছেন৷ এদিকে রড বোঝাই চারটি ট্রাক আখাউড়া স্থল বন্দর প্রবেশ করতে প্রায় ৪টা বেজে যাওয়ায় মাল খালাস করা নিয়ে কিছুটা সমস্যা দেখা দেয়৷ এর কারণ সময় ও প্রয়োজনীয় শ্রমিকের অভাব৷ এনিয়ে বাংলাদেশ কর্তৃপক্ষ আখাউড়া স্থল বন্দর কর্তৃপক্ষের কাছে সবিনয় অনুরোধও জানান উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top