News Flash

  • Home
  • Uncategorized
  • এনএসজি-তে অন্তর্ভুক্তি নিয়ে রাশিয়াকেও পাশে পেল ভারত
Image

এনএসজি-তে অন্তর্ভুক্তি নিয়ে রাশিয়াকেও পাশে পেল ভারত

নয়াদিল্লি, ১৯ জুন (হি.স.) : এনএসজি-তে ভারতের অন্তর্ভুক্তিকে সমর্থনের কথা ঘোষণা করল রাশিয়া। এ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রথমে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তখনই সম্মতি মেলে। এরপরই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেন এনএসজি-তে ভারতের অন্তর্ভুক্তির প্রস্তাবকে সব রকম ভাবে সমর্থন করবে রাশিয়া । এনএসজি বৈঠক শুরু হওয়ার ঠিক আগে এ কথা ঘোষণায় আরও একা হয়ে পড়ল চিন ।রাশিয়ার তরফে জানানো হয়েছে, দেশের আন্তর্জাতিক নিয়ম মেনেই ভারতকে সমর্থন করা হবে।শুধু ভারতকে সমর্থন করেই থেমে থাকবে না রাশিয়া। পুতিন জানিয়েছেন, তিনি নিজে চিনের সঙ্গে কথা বলবেন ভারতের অন্তর্ভুক্তিকে সমর্থনের বিষয়ে। পুতিন বলেছেন, রাশিয়া আন্তর্জাতিক মহলে ভারতের সব রকমের স্বীকৃতির দাবিকেই সমর্থন করে। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ভারতের অন্তর্ভুক্তি, অসামরিক পরমাণু চুক্তি থেকে শুরু করে এনএসজিতে ভারতের প্রবেশ, সব ইস্যুতেই রাশিয়া ভারতের পাশে রয়েছে বলে তিনি জানান। পরমাণু নিরাপত্তার প্রশ্নে ভারত চিরকালই অত্যন্ত সক্রিয় বলেও পুতিন মন্তব্য করেছেন।রুশ প্রেসিডেন্ট জানিয়েছেন, ভারতকে যাতে চিনও সমর্থন করে, তার জন্য মস্কো কথা বলবে বেজিং-এর সঙ্গে। কোন যুক্তিতে চিন ভারতের বিরোধিতা করছে, তাও রাশিয়া এনএসজি বৈঠকে জানতে চাইবে বলে ভ্লাদিমির পুতিন মন্তব্য করেছেন।রাশিয়ার সঙ্গে চিনের দ্বিপাক্ষিক সম্পর্ক ভাল। সেই রাশিয়া শেষ মুহূর্তে যে ভাবে ভারতের পাশে দাঁড়িয়েছে, তাতে চিনের উপর চাপ বাড়বে বলে মনে করছে কূটনৈতিক মহল। প্রেসিডেন্ট পুতিন যেভাবে ঘোষণা করেছেন যে এনএসজি বৈঠকে তিনি রাশিয়া জনতে চাইবে চিন কোন যুক্তি ভারতের অন্তর্ভুক্তির বিরোধিতা করছে, তা যদি সত্যিই ঘটে, তা হলে চিনের অস্বস্তি আরও বাড়বে।এনএসজি-তে ভারতের অন্তর্ভুক্তি নিয়ে আগেই ইতিবাচক ইঙ্গিত মিলেছে আমেরিকা এবং সহযোগী দেশগুলির পক্ষে থেকেই। যে তিন-চারটি দেশ গররাজি ছিল, ভিয়েনা বৈঠকের আগেই তারাও ভারতের অন্তর্ভুক্তিতে মত দিয়েছে। বিরোধিতায় অনড় ছিল শুধু চিন। রাশিয়া চুপচাপ ছিল। সোল বৈঠকের আগে রুশ প্রেসিডেন্ট যে রকম স্পষ্ট শব্দে জানালেন, ভারতকে এনএসজি সদস্য করতে রাশিয়া কোনও চেষ্টার ত্রুটি রাখবে না, তাতে চিন একা হয়ে পড়তে পারে সোলে।

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top