News Flash

  • Home
  • Uncategorized
  • সড়ক ও রেল পথ অবরোধে হস্তক্ষেপ বরদাস্ত করবে না, হুঙ্কার আইপিএফটি’র
Image

সড়ক ও রেল পথ অবরোধে হস্তক্ষেপ বরদাস্ত করবে না, হুঙ্কার আইপিএফটি’র

IPFTনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন৷৷ রাজ্য ভাগের দাবিতে অনঢ় আইপিএফটি আগামী ২২ জুন বড়মুুড়ায় জাতীয় সড়ক এবং রেল অবরোধের প্রস্তুতি চূড়ান্ত করে ফেলেছে৷ চবিবশ ঘন্টার জন্য বড়মুড়ায় জাতীয় সড়ক ও রেল অবরোধ করবে আইপিএফটি৷ এরজন্য শাসক দলকে সর্তক করে আইপিএফটি জানিয়েছেন, অবরোধ কর্মসূচীতে কোন ধরনের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না৷ শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলন আইপিএফটির নেতৃবৃন্দ অবরোধ আন্দোলনের সমর্থনে বক্তব্য রাখেন৷
আইপিএফটি নেতৃবৃন্দের দাবি, রাজ্যবাসীর স্বার্থেই তিপ্রাল্যান্ডের দাবিতে আন্দোলন সংগঠিত করা হচ্ছে৷ তবে, রাজ্য ভাগ করে রাজ্যবাসীর কোন স্বার্থ জড়িত সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি৷ লোয়ারপোয়ায় জাতীয় সড়কের বেহাল অবস্থার কারণে বহু পণ্যবাহী এবং পেট্রোল ডিজেলের ট্যাঙ্কার আটকা পড়েছে৷ সুযোগ বুঝে ঐ গাড়িগুলি রাজ্যের উদ্দেশ্যে আসতে শুরু করেছে৷ আগামী ২২ জুন বড়মুড়ায় আইপিএফটি সড়ক অবরোধের কারণে বিশেষ করে পেট্রোল ডিজেলবাহী ট্যাঙ্কারগুলি আগরতলায় পৌঁছানোর জন্য গতিপথ পাল্টাতে বাধ্য হবে৷ এক্ষেত্রে গতিপথ বদল করে ঐ ট্যাঙ্কারগুলি আগরতলায় ঢুকবে কিনা সে প্রশ্ণও দেখা দিয়েছে৷
শাসক দল সিপিএম আইপিএফটির এই সড়ক অবরোধ এবং রেল অবরোধ কর্মসূচী ভেস্তে দেওয়ার আহ্বান জানিয়েছে৷ এদিন সাংবাদিক সম্মেলনে আইপিএফটির নেতৃবৃন্দের স্পষ্ট বার্তা, গণতান্ত্রিক পদ্ধতিতে জাতীয় সড়ক এবং রেল অবরোধ আন্দোলন কর্মসূচীতে হস্তক্ষেপ করা হলে তা সহজে মেনে নেওয়া হবে না৷ তাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলেও নেতৃবৃন্দরা হঁুশিয়ারি দিয়েছেন৷ পাশাপাশি পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতা আহ্বান জানিয়েছেন৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top