News Flash

  • Home
  • Uncategorized
  • বজ্রপাতে শর্ট সার্কিটে আগুন বিদ্যুৎকর্মীর বাড়িতে
Image

বজ্রপাতে শর্ট সার্কিটে আগুন বিদ্যুৎকর্মীর বাড়িতে

fireনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন৷৷ বজ্রপাতের সময় শর্ট সার্কিটে আগুন কল্যানপুরের দ্বারিকাপুরের একটি বাড়িতে৷ এলাকাবাসী ও দমকল বাহিনীর তৎপরতায় ঘনবসতি এলাকাটিতে বড় ধরনের অগ্ণিকান্ডের হাত থেকে বাঁচানো সম্ভব হয়েছে৷
শনিবার বেলা আনুমানিক তিনটা নাগাদ কল্যানপুর এলাকায় প্রবল বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রপাতও হয়৷ বজ্রপাতের সময় শর্ট সার্কিটে দ্বারিকাপুর গাঁওসভায় পিযোষ দাসের বাড়িতে আগুন ধরে যায়৷ পিযুষবাবু বিদ্যুৎ নিগমের কর্মী৷ তিনি স্ত্রীকে নিয়ে জামাই ষষ্ঠী উপলক্ষ্যে শ্বশুড় বাড়িতে গিয়েছিলেন৷ বৃদ্ধা মা একা বাড়িতে ছিলেন৷ জানা গেছে, ঘরের ফ্রিজের লাইনে বিদ্যুৎ সংযোগ ছিল৷ বজ্রপাতের সময় বিদ্যুতের ভোল্টেজ উঠা নামা করতে থাকে৷ তখনই ফ্রিজে আগুন ধরে যায়৷ পিযুষবাবুর বৃদ্ধা মা আগুন দেখে চিৎকার শুরু করেন৷ চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন৷ খবর দেওয়া হয় দমকল বাহিনীকে৷ স্থানীয় মানুষ ও দমকল বাহিনীর চেষ্টায় আগুন আয়ত্বে আনা সম্ভব হয়৷ ফলে, বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে এলাকাটি৷ ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য পিযুষ বাবুই জানিয়েছেন৷ দমকল বাহিনীর অফিসারের মতে, এলাকাটি ঘন বসতিপূর্ণ৷ দ্রুত আগুন আয়ত্বে আনা সম্ভব না হলে আরও বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হতো এলাকাবাসী৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top